জাহাঙ্গিরপুরীর সংঘর্ষে বাংলা যোগ, গ্রেফতার ৫ জন, মূলচক্রী আনসারের বাড়ি হলদিয়ায়
জাহাঙ্গিরপুরীর সংঘর্ষে বাংলা যোগ, গ্রেফতার ৫ জন, মূলচক্রী আনসারের বাড়ি হলদিয়ায়
দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনায় এবার বাংলা যোগ। রাজ্যে গ্রেফতার একই পরিবারের ৫ জন। এই সংঘর্ষের ঘটনার মূলচক্রী মহম্মদ আনসারের বাড়িও পশ্চিমবঙ্গের হলদিয়ায়। দ্রুত ঘটনার তদন্তে রাজ্যে আসতে চলেছে দিল্লি পুলিশের একটি দল। ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করায় সেই সংখ্যা আরও বেড়ে গিয়ে ৩০ হয়েছে।

জাহাঙ্গিরপুরীর ঘটনায় গ্রেফতার ৫
দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনায় বাংলা েথকে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে পাঁচজন বাঙালি। সুখেন সরকার, সুরেশ, সুজিত এঁরা সকলেই একই পরিবারের সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে দিল্লি পুলিশ। এই ৫ বাঙালিকে জেরা করে আরও কোনও হদিশ পাওয়া যায় কিনা তার অনুসন্ধানে নামতে চাইছে দিল্লি পুলিশ। তদন্তের স্বার্থে রাজ্যেও আসতে পারেন তদ্তকারীরা।

মূলচক্রীর বাড়ি হলদিয়ায়
দিল্লির হিংসার ঘটনায় মূলচক্রী আনসারের বাড়ি পশ্চিমবঙ্গের হলদিয়ায়। হলদিয়াতেই বাড়ি করেছে সে। তদন্তে জানতে পেরেছে দিল্লি পুলিশ। যদিও গত চার-পাঁচ বছর ধরে দিল্লতেই থাকে আনসার। ১৫ দিন আগে হলদিয়ায় গ্রামের বাড়িতে এসেছিল সে। আদতে আনসার অসমের বাসিন্দা। বিয়ে হয় হলদিয়ার মেয়ের সঙ্গে। সেই সুবাদে শ্বশুরবাড়ির কাছেই জমি কিনে বাড়িঘর করেছিল সে। দিল্লিতেই লোহার ছাঁটের ব্যবসার করত সে। সেখানেই চার-পাঁচ বছর থেকে বসবাস করে। মাঝে মধ্যেই হলদিয়ার বাড়িতে আসত সে। কয়েক বছরের মধ্যেই ব্যবসার হাল ফিরে গিয়েছিল আনসারের। কোটিপতি কীভাবে হল সে এই নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আনসারের আরও খোঁজ করতে রাজ্যে আসতে পারে দিল্লি পুলিশ।

এনআইএ তদন্তের দাবি
এদিকে দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন এক আইনজীবী। বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর এই ঘটনায় পাক যোগ রয়েছে বলে দাবি করেছেন। তিনি দাবি করেেছন পাকিস্তান হিন্দুদের উপর আক্রামণ করার জন্য উস্কানি দিচ্ছে। সংঘর্ষ বাধানোর ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসএই। এদিকে এই ঘটনায় বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদের দিল্লি শাখার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের অনুমতি না নিয়েই কেন হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বের করা হয়েছিল সেকারণেই অভিযোগ দায়ের করা হয়েছে।

নিরপেক্ষ তদন্তের আশ্বাস
দিল্লি পুলিশ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। এই িনয়ে তোলপাড় চলছে দেশে। ১৩টি রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। হনুমান জয়ন্তীতে দেশের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই অশান্তির ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications