বাংলাদেশে পালাতে গিয়ে ফের গ্রেফতার অবৈধ অনুপ্রবেশকারী, হু-হু করে বাড়ছে সংখ্যা

বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এসআইআর ঘোষণা হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করছে।

গত কয়েক দিন ধরে অনেকেই পুলিশের জালে ধরা পড়েছে। ধৃতদের মধ্যে মহিলা ও শিশুও আছে। বিজেপির দাবি, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ও একজনের বিভিন্ন জায়গায় নাম বাদ পড়লে অন্তত ১ কোটি অবৈধ ভোটার কমবে এ রাজ্যে।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় কমপক্ষে ৪৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে এ কথা স্বীকার করা হয়েছে।

এক বিএসএফ কর্তার মতে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণার পর তারা ভারত ছাড়ছিল। আজ বিএসএফ ৩৩ জন বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানায় হস্তান্তর করেছে। এর আগে শনিবার রাতে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ এবং অন্যান্য রাজ্যে পরিচারিকা ও শ্রমিক হিসেবে কাজ করত। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, এসআইআর ঘোষণার পর "আটক বা নির্বাসনের ভয়ে" তারা তাদের দেশে ফেরার চেষ্টা করছিল।

এই সংশোধনী প্রক্রিয়ার সময় বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটারদের তথ্য যাচাই করার জন্য বাড়ি বাড়ি যান। গত তিন দিনে একই সীমান্ত এলাকা থেকে বিএসএফ ৮৯ জন অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন এলাকায় পরিচারিকা থেকে বিভিন্ন দোকানের মালিকদের এলাকায় দেখা যাচ্ছে না বলেও দাবি করছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+