লকডাউন নিয়ম ভেঙে বাংলায় গ্রেফতার ২৪ ঘণ্টায় ৪৫৩ জন
লকডাউন নিয়ম ভেঙে বাংলায় গ্রেফতার ২৪ ঘণ্টায় ৪৫৩ জন
করোনা নিয়ে আগের থেকে বহু সচেতন সাধারণ মানুষ। গত তিনদিনের মাথায় লকডাউন ভেঙে গ্রেফতারির সংখ্যা কমে দাঁড়াল গত দুদিনের তুলনায় অর্ধেক।

লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত লকডাউন ভাঙ্গার অপরাধে ৪৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন নির্দেশ ভাঙ্গা ধৃতদের বিরুদ্ধে আইপিসি'র ধারায় মামলা রুজু হবে বলে জানা গিয়েছে। সরকারি আদেশ লঙ্ঘনের মতো ধারাও থাকবে সেই মামলায়।
প্রসঙ্গত, যেখানে সোমবার বিকেল ৫ টা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত লকডাউন নির্দেশ ভাঙার অপরাধে গ্রেফতারের সংখ্যা ছিল ১৩০২ , তার পরদিন অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত লকডাউন নির্দেশ ভেঙে বাইরে বেরনোর জন্য একদিনে ৮৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সেখানে বুধবার বিকেল পাঁচটা থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে লালবাজারের পুলিশ কর্তাদের মতে, মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে। কারণ এই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে প্রায় অর্ধেক। এপর্যন্ত ২৪ ঘন্টায় ৪৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশন, পূর্ব শহরতলি, মধ্য ডিভিশন আর দক্ষিণ-পশ্চিম থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকদিন রয়েছে বন্দর এলাকার।
জানা গিয়েছে, রাজ্য সরকারের লাগু করা পূর্ণ নিরাপত্তা জনিত বিধিনিষেধ তথা লকডাউন লঙ্ঘন (Violaiting Lockdown Law) করার দায়ে এই গ্রেফতারী।












Click it and Unblock the Notifications