সীমান্ত পেরোতে গিয়ে ৪৫ বাংলাদেশিকে আটকে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ
বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় শনিবার ধরা পড়লেন অন্তত ৪৫ জন বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে ছিলেন ১৫ জন মহিলা ও ১১ জন শিশু। বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানোর সময় হাকিমপুর এলাকায় বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন। পরে তাঁদের বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয় বলে জানান বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা কলকাতা ও রাজারহাট এলাকায় বিভিন্ন কাজকর্ম করতেন। এরপর কোনও কারণে তাঁরা বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদের সীমান্ত অতিক্রমের এই পথকেই বেছে নিতে হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। শনিবার ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, এক দিন আগেও একই জেলার স্বরূপনগর থানা এলাকায় ৪ শিশু সহ আরও ১১ জন বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক করে বিএসএফ। তাঁদেরও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও বিএসএফের একটি সূত্রের দাবি, উৎসবের মরসুম ও ছুটির দিনগুলোতে সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়তে দেখা যায়। এধরনের কার্যকলাপ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে বিএসএফ ও পুলিশের তরফে জানানো হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications