মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও ৪২ মন্ত্রী, রাজভবনে নামের তালিকা দিলেন মমতা
কলকাতা, ২৬ মে : বাম-কং জোট শক্তিকে ধূলিস্যাৎ করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ২৭ মে রেড রোডে মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন মমতা। এদিন মমতা-সহ ৪২জন মন্ত্রী শপথ নেবেন। একথা জানিয়ে রাজভবনে মন্ত্রীদের নামের তালিকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। [রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা? জেনে নিন]
আজ, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সঙ্গে নিয়ে রাজভবনে যান মমতা। রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে ৪২ জন মন্ত্রীর নাম তুলে দেন তিনি।

এই নামের তালিকায় রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিক, শোভন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্ল, রেজ্জাক মোল্লা, অবনী জোয়ারজদার, জাকির হোসেন, সিদ্দিকুল্লা চৌধুরি, রবীন্দ্র নাথ ঘোষ, চূড়ামণি মাহাতো, জেমস কুজুর, অসীমা পাত্র, বাচ্চু হাঁসদা, গুলাম রব্বানি, সন্ধ্যারানী কুজুর, তপন দাশগুপ্ত-সহ ১৭জন নতুন মন্ত্রী।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পুর্ণেন্দু বসু, স্বপন দেবনাথ, অমিত মিত্র, অরূপ রায়,সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটন, সৌমেন মহাপাত্র, আশিস বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো পুরনো মন্ত্রীরাও থাকছেন। [মমতার শপথগ্রহণ অনুষ্ঠান : রেড রোডের রঙ বদলে হল 'নীল-সাদা']
তবে কাকে কোন দফতরের দায়িত্বে রাখা হচ্ছে তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি মমতা। বরং কৌতুহল জিইয়ে রেখে জানিয়েছেন, আগামীকাল শপথের পর নবান্নে বৈঠকের পর ঠিক হবে কে কোন দফতরের দায়িত্ব পাবেন। পাশাপাশি এদিন তিনি এও জানিয়ে দিয়েছেন, মালদহ ছাড়া অন্য সব জেলার প্রতিনিধিই তাঁর মন্ত্রীসভাতে থাকবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications