বাংলায় 'আইএস' এর ছায়া! হাওড়া-শিয়ালদহ থেকে ধৃত বাংলাদেশের জামাত জঙ্গিরা
বড়সড় সাফল্য পেল এসটিএফ। এবার শিয়ালদহ ও হাওড়া থেকে ধরা পড়ল বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদ্দিনের ২ জঙ্গি। জঙ্গিদের গ্রেফতার করে জিজ্ঞাসবাদের সূত্রেল আরও ২ জনকে পাকড়াও করে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই জঙ্গিদের ধরতে হাওড়া ও শিয়ালদহ জুড়ে জাল বিছিয়ে নেয় এসটিএফ। এরপরই পাকড়াও হয় ২ জঙ্গি। তাদের জিজ্ঞাসাবাদ করতেই হদিশ মেলে আরও ২ জঙ্গির। জানা যায় এরা সকলেই বাংলাদেশের নাগরিক। আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। প্রসঙ্গত, বাংলাদেশ জুড়ে জঙ্গি সংগঠন আইএসাআইএস নিজের বিস্তার বাড়িয়ে চলেছে। আর আইএস-এরই আরও এক সংগঠন এই জামাত।
পুলিশ সূত্রের দাবি, প্রথমে জঙ্গি জিলাউর রহমান ও মামনূর রশিদকে এসটিএফ পাকড়াও করতেই তারা জানিয়ে দেয় বাংলাদেশের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা জানিয়েছে , বাংলাদেশ থেকে এদেশে এসে জামাতের হয়ে তারা টাকার জোগাড় করছিল। পাশাপাশি, জঙ্গিশিবিরে লোক নিয়োগের দায়িত্বও ছিল এই জঙ্গিদের হাতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা জাল ছড়াচ্ছিল বলে খবর।












Click it and Unblock the Notifications