মালদহের কালিয়াচকে বিস্ফোরণ, আহত ৪ জন

মালদহের কালিয়াচকে বিস্ফোরণ, আহত ৪ জন
কলকাতা, ১৬ অক্টোবর : বর্ধমান, পাণ্ডবেশ্বরের পরে ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য বাংলায়। মালদহের কালিয়াচকের হাতিচাপা গ্রামে মঙ্গলবার রাতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় ৪ জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, পুলিশি হানায় ভয় পেয়ে দুষ্কৃতীরা তাড়াহুড়ো করে হাতে তৈরি বোমা বের করে আনতে গেলে এই বিস্ফোরণ ঘটে।

গত ২ অক্টোবার বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের জেরে এমনতিতেই বাংলায় সন্ত্রাসের আবহাওয়া। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ভারতে বড় সড় নাশকতার ছক করা হচ্ছিল এবং জঙ্গীরা শিমুলিয়া লালগোলা প্রভৃতি এলাকায় ঘাঁটি গেড়েছিল। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে মুর্শিদাবাদের ঘটনাতেও কী সেই সন্ত্রাস যোগ রয়েছে? যদিও পুলিশ এই ঘটনায় জঙ্গী সন্ত্রাসের যোগ অস্বীকার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুই পরিবারের দীর্ঘ বিবাদ ঘিরেই এই সমস্যা। স্থানীয় কিছু অপরাধীরা বোমা বাঁধছিল, পুলিশ হানা দেওয়ায় ভয় পেয়ে বোমা নিয়ে পালাতে গিয়ে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা কম থাকায় মৃত্যুর ঘটনা ঘটেনি।

অন্যদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক তৃণমূল নেতার বাড়িতে জোরালো বিস্ফোরণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে আবারও প্রশ্ন তুলল এই ঘটনা। পুলিশের কাছে এবিষয়ে কোনও খবরই ছিল না। বিস্ফোরণের পাঁচ ঘন্টা পরে কেন পুলিশ ঘটনাস্থলে পৌছল প্রশ্ন উঠছে তা নিয়েও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+