টালিগঞ্জের আবাসন থেকে উধাও অর্পিতার ৪টি গাড়ি, ইডির নজরে সিসিটিভি ফুটেজ

টালিগঞ্জের আবাসন থেকে উধাও অর্পিতার ৪টি গাড়ি, ইডির নজরে সিসিটিভি ফুটেজ

গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়িতে রহস্যজনক চুরির পর আজ আবার আরেক কাণ্ড। অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবসন থেকে উধাও চারটি বিলাসবহুল গড়ি। সবকটিই অর্পিত মুখোপাধ্যয়ের বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কীভাবে রাতারাতি উধাও হয়ে গেল চার চরটি দামি গাড়ি তার অনুসন্ধান শুরু করেছে ইডি।

রাতারাতি অর্পিতার ৪টি গাড়ি উধাও

রাতারাতি অর্পিতার ৪টি গাড়ি উধাও

এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে প্রতিদিন নতুন নতুন তথ্য হাতে আসছে ইডির। শুক্রবার সকাল থেকে ইডির দফতরে হুড়োহুড়ি। পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির তালিকায় নতুন সংযোজন একাধিক বিলাসবহুল গাড়ি। অর্পিতর টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসন থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে চার চারটি বিলাসবহুল গাড়ি। একটি মাত্র গাড়ি উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। বাকি গাড়িগুলি কোথায় গেল তার অনুসন্ধান শুরু করেছেন তাঁরা। গাড়ি গুলির নম্বর প্লেট নিয়ে চলছে তল্লাশি।

কোন কোন গাড়ি উধাও

কোন কোন গাড়ি উধাও

একাধিক ফ্ল্যাট, জমি, গয়না, টাকা ছাড়াও যে অর্পিতার সম্পত্তির তালিকায় একের পর এক বিলাস বহুল গাড়ি রয়েছে তা আঁচ করতে পারেননি ইডির আধিকারীকরা। টালিগঞ্জের আবাসন থেকে যে গাড়িগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে অডি এ৪, হন্ডা সিটি, হন্ডা সিআরভি ও মার্সিডিজ় বেনজ। অর্পিতাকে গ্রেফতার করার পরেই নাকি গাড়িগুলি সেখান থেকে উধাও হয়ে যায়। একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা গাড়িগুলি নিয়ে গেল তা নিয়ে অনুসন্ধান শুরু করেছেন তদন্তকারীরা। গাড়িগুলির নম্বর প্লেট নিয়ে তল্লাশি শুরু করেছে ইডি।

খতিয়ে দেখা হচ্ছে সিসিিটভি

খতিয়ে দেখা হচ্ছে সিসিিটভি

আবাসনের সিসিটিভি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারা অর্পিতার গ্রেফতারির পর আবাসনে এসেছিলেন। এবং গ্রেফতারির ১০ দিন আগে পর্যন্ত আবাসনে কাদের যাতায়াত ছিল সেটা খতিয়ে দেখছেন তাঁরা। সেই সঙ্গে অর্পিতার রথতলার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা। তাঁদের অনুমান এই সিসিটিভি ফুটেদে ফ্ল্যােট কাজের আনাগোনা ছিল সেটা চিহ্নিত করা যাবে।

গাড়িতে করেই কি টাকা পাচার

গাড়িতে করেই কি টাকা পাচার

ইডির আধিকারীকদের সন্দেহ এই গাড়িতে টাকা পাচার করা হত। অথবা টাকা নিয়ে আসা হত ফ্ল্যাটে। সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেকারণেই গাড়িগুলি আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে অনুমান। অর্পিতার রথ তলার ফ্ল্যাট থেকে বেশ কয়েকটি রিয়েল এসটেটের কাগজ উদ্ধার হয়েছে। সেগুিলও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁরা জানার চেষ্টা করছেন এই রিয়েল এসটেটের কোম্পানিগুলিতে টাকা বিনিয়োগ করা হত কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+