ধানক্ষেতে চার যুবকের মৃতদেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ

ধানক্ষেতে এক জায়গায় ডাঁই হয়ে পড়ে রয়েছে চার যুবকের মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়।

হুগলি, ১০ নভেম্বর : ধানক্ষেতে এক জায়গায় ডাঁই হয়ে পড়ে রয়েছে চার যুবকের মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর নজরে পড়ে এই ঘটনা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ চার যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। একসঙ্গে চার যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। এই মৃত্যু কী কারণে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আত্মহত্যা নাকি খুন তা নিয়েই তৈরি হয়েছে দ্বন্দ্ব। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা। একজনের গলায় কাটা দাগও মিলেছে। অন্যত্র খুন করে ফেলে এই ধানক্ষেতে ফেলে যাওয়া হতে পারে দেহগুলি। হুগলি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ধানক্ষেতে চার যুবকের মৃতদেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ

তবে আত্মহত্যার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের পরিচয় সামনে চলে এলেই অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। এইভাবে এক জায়গায় একসঙ্গে চারজনের মৃতদেহ পড়ে থাকায় উদ্বিগ্ন প্রশাসন।

পুলিশ জানার চেষ্টা করছে, এই মৃত্যুর পিছনে কী রহস্য রয়েছে। প্রত্যেকেরই পরনে ভালো পোশাক রয়েছে, পায়ে রয়েছে জুতো। তাহলে ধানক্ষেতে ওদের দেহ এল কী করে? জেলার প্রত্যেক থানায় খোঁজ নেওয়া হচ্ছে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+