শুধু ‘বৈধরাই’...! ৩৫ লক্ষ নাম বাদ যেতে পারে খসড়া তালিকা থেকে, কী জানাচ্ছে কমিশন? কেন এমন হাল বাংলার?

যতদিন এগোচ্ছে, সংখ্যাটা যেন ততই বেড়ে চলেছে। SIR-এ আবারও নাম বাদ পড়ার সংখ্যাটা বৃদ্ধি পেল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রের খবর, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে কমপক্ষে ৩৫.২৩ লাখ অর্থাৎ ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জন ভোটারের নাম বাদ পড়ার হিসাব পাওয়া গেছে। তবে জানা যাচ্ছে যে, আগামী কয়েকদিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকাটি প্রকাশিত হবে। SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলি করাও প্রায় শেষের পথে। এখনও বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন বিএলও-রা। কিন্তু যত দিন এগোচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যাটা যেন ততটাই বৃদ্ধি পাচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৩৫.২৩ লক্ষ। আর তার মধ্যে মৃত ভোটার রয়েছে ১৮ লক্ষ ৭০ হাজার মানুষ। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন যে, খসড়া ভোটার তালিকায় এক জনও অবৈধ ভোটারের নাম থাকবে না। তবে বৈধ ভোটারদের নামও বাদ যাবে না।

পরিসংখ্যান তথ্য অনুযায়ী, ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জন ভোটারের মধ্যে ১৮ লক্ষ ৭০ হাজার মানুষ মারা গিয়েছেন। সেইসব মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থেকে গিয়েছিল। আবার তাঁদের মধ্যে ৩.৮ লক্ষ ভোটারের কোনও হদিশ পাওয়া যায়নি। অনেক ভুয়ো ভোটার ও পাওয়া গেছে। যে সংখ্যাটা হল ৭৭ হাজার ৫৬০। অভিযোগ উঠেছে যে, তাঁদের নাম একাধিক জায়গার ভোটার তালিকায় আছে। বাদ পড়া ভোটারের মধ্যে আবার ১১ লক্ষ ৮২ হাজার জন ভোটার অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল বার্তা দিয়েছেন যে, "কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। পাশাপাশি কোনও অবৈধ ভোটারের নামও খসড়া তালিকায় থাকবে না।"

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯৯.৮৫ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে। আর এরই মধ্যে বিলি হওয়া ফর্মের ৯১.৭৭ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশনও হয়ে গিয়েছে। সমস্ত এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে ব্যাড যাওয়ার চূড়ান্ত হিসাবটি পাওয়া যাবে। সে ক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাটা যে আরও বেশি হতে পারে তা নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+