List of Train Cancelled in Howrah: নৈহাটি লাইনে ৩৪ দিনের ট্র্যাফিক ব্লক, বহু ট্রেন বাতিল, রইল বিজ্ঞপ্তি
List of Train Cancelled in Howrah: সিগন্যালিং এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ করছে রেল। শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের একাধিক লাইনে সে কাজ চলছে। আর সেই কারণে কার্যত প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে।
তেমনই আজ শনিবার থেকে ব্যান্ডেল-নৈহাটি শাখায় আপ নৈহাটি ব্রাঞ্চ লাইনে ৩৪ দিনের ট্র্যাফিক ব্লক (List of Train Cancelled in Howrah) করা হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। অর্থাৎ আজ ২৫ নভেম্বর থেকে নতুন বছর, ২৪ এর ৩ জানুয়ারি পর্যন্ত কাজ চলবে বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ রেলের।

List of Train Cancelled in Howrah: স্বাভাবিক হবে নতুন বছরে
আর এই সময়সীমায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, বহু ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ এই কাজের জন্যে চরম দুর্ভোগের মধ্যে পড়বেন সাধারণ মানুষ সহ নিত্যজাত্রীরা। যদিও এজন্যে আগে থেকে রেলের তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। পরিষেবার মান উন্নত করতে এই কাজ বলেও জানানো হয়েছে রেলের তরফে। যদিও টানা পাওয়ার ব্লক করা হবে না বলেই খবর। ধাপে ধাপে এই কাজ চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
List of Train Cancelled in Howrah: একনজরে বাতিল ট্রেনের তালিকা
(রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি তুলে ধরা হল)
Cancellation from 25.11.2023 to 03.01.2024 ( Except 27.11.2023, 04.12.2023, 11.12.2023, 18.12.2023, 25.12.2023 & 01.01.2024):
From Naihati : 37533,
From Bandel: 37534
Rescheduling from 25.11.2023 - 03.01.2024 ( Except 27.11.2023, 04.12.2023, 11.12.2023, 18.12.2023, 25.12.2023 & 01.01.2024):
• 31151 Sealdah - Barddhaman Local will leave Sealdah at 10:35 hrs instead of 10:15 hrs.
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের (List of Train Cancelled in Howrah)তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখুন। যা নীচে দেওয়া রইল। অন্যদিকে রেলের কন্ট্রোল রুমেও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।
List of Train Cancelled in Howrah: অন্যান্য ডিভিশনেও প্রভাব
অন্যদিকে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল- নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি সেকশনে সিগন্যালিং এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। এর ফলে একাধিক লোকাল এবং ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি সময় বদল হয়েছে বহু ট্রেনের।












Click it and Unblock the Notifications