List of Train Cancelled: শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে ৩২ টি ট্রেন বাতিল, রইল তালিকা

List of Train Cancelled: বছরের শুরুতেই ফের ট্রেন বাতিলের খবর! আগামী শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কল্যাণী স্টেশনের কাজের জন্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। আর এজন্যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের রুটও। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (List of Train Cancelled) দেওয়া হয়েছে পূর্বরেলের তরফে।

List of Train Cancelled

  • List of Train Cancelled: ৩২ টি ট্রেন বাতিল করা হবে

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে কাজ শুরু হবে কল্যাণী স্টেশনে। যা চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত। আর এই কাজের জন্যে কল্যাণী স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মে পাওয়ার ব্লক করা হবে। যার প্রভাব পড়বে নৈহাটি-কল্যানী স্টেশনে। শুধু তাই নয়, এই কাজের জন্যে ৩২ টি ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হবে বলে রেকের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেশ কিছু লোকাল ট্রেনের পথ ছোট করা হয়েছে।

  • List of Train Cancelled: শনিবার কোন কোন ট্রেন বাতিল

বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিয়ালদহ-রানাঘাট লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে। আপ এবং ডাউনের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। একই ভাবে শিয়ালদ-শান্তিপুর লোকালের আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৪০ এবং ডাউন ৩১৫৪২ ট্রেনগুলি বাতিল থাকবে। শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেনের আপ এবং ডাউন লাইনে বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল, শিয়ালদহ-গেদে লোকালের বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল এবং শিয়ালদা-লালগোলা আপ এবং ডাউনে বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • List of Train Cancelled: রবিবার কোন কোন ট্রেন বাতিল

রবিবার সকাল ৭টা পর্যন্ত কাজ চলবে। আর এজন্যে শিয়ালদহ-রানাঘাট লোকাল ট্রেন, শিয়ালদহ-শান্তিপুর লোকাল ট্রেন, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে। আপ এবং ডাউনে বেশ কিছু ট্রেন চলবে না। এছাড়াও বেশ কিছু ট্রেনের রুট ছোট করে সংক্ষিপ্ত করা হয়েছে যাত্রাপথ। পাশাপাশি সময় বদল করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। ফলে বছরে প্রথম শনিবার এবং রবিবার চরম ভোগান্তির মধ্যে পড়বেন সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+