Lok Sabha Election 2024: ভোট পরবর্তী হিংসার আশঙ্কা! গণনার পরেও থাকবে ৩০৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Lok Sabha Election 2024: সপ্তম এবং শেষ দফায় নির্বাচনে ৯ টি কেন্দ্রে ভোট হয়েছে। কলকাতা উত্তর-দক্ষিণ লোকসভা সহ একাধিক আসনে নির্বাচন হয়েছে। এই ৯ কেন্দ্রে ১ কোটি ৬৩ লক্ষ ৪০৩৪৫ ভোটার ছিলেন। ১৭৪৭০ টি পোলিং স্টেশন ছিল। অন্যদিকে বরানগরে বিধানসভা উপ নির্বাচনে ২৫৬ টি পোলিং স্টেশন ২১৮৯৪২ জন ভোটার ছিলেন।
মাইক্রো অবজারভার ছিলেন। ১২৪ জন প্রার্থী ছিলেন। মোট জেনারেল অবজারভার ১০ পুলিশ অবজারভার ৫ এবং ১১ জন আয় ব্যয় পর্যবেক্ষক ছিলেন। মোট ৯৬৭ টি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ৩৩২৯২ রাজ্য পুলিশ ছিল। আরো ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

৯২ কাউন্টিং সেন্টারে থাকবে এবং ৩০৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসা এবং আইন শৃঙ্খলা জন্য বলে জানালেন আরিজ আফতাব। অন্যদিকে তিনি এদিন আরও জানিয়েছেন, কাউন্টিং ভেন্যু ৫৫টি রয়েছে। ৪১৮টি কাউন্টিং হল রয়েছে। 17 রাউন্ড এভারেজ রাউন্ড এবং 23 রাউন্ড হচ্ছে সর্বোচ্চ এবং সবচে কম 9 রাউন্ড হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
তাঁর আশা, এবার তাড়াতাড়ি গণনা করতে পারব। অন্যদিকে আজ শান্তিপূর্ন ভাবে নির্বাচন হয়েছে বলী জানিয়েছেন আরিজ আফতাব। তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিশেষ করে কুলতুলিতে একটা ঘটনা ছিল। কোনও ক্ষেত্রে ভোটদান বিঘ্নিত হয়নি বলে জানালেন আরিজ আফতাব।
অন্যদিকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে সন্দেশখালির সরবেড়িয়ায়। বসিরহাটে 2 জন কে গ্রেফতার করা হয়েছে । ভঙ্গুর একটা সংঘর্ষে হয়েছে দুই রাজনীতিক দলের মধ্যে। কিছু পুলিশ এবং দুই দলের বেশ কয়েক জন আহত হয়েছে। তবে সব জায়গায় কিউ আর টি মোতায়ন ছিল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications