বাংলায় তৃণমূলে বড় ভাঙন! ৩০০ কর্মী দল ছাড়লেন, কোন ঘাসফুল নেতার এলাকায় ঘটল এমন

ভোট পরবর্তী সন্ত্রাস যখন গোটা বাংলাকে কার্যত ঘিরে রেখেছে, তখন গঙ্গারামপুর তেকে সন্দেশখালি পর্যন্ত বার বার উঠে আসছে একাধিক খুনের খবর।

ভোট পরবর্তী সন্ত্রাস যখন গোটা বাংলাকে কার্যত ঘিরে রেখেছে, তখন গঙ্গারামপুর তেকে সন্দেশখালি পর্যন্ত বার বার উঠে আসছে একাধিক খুনের খবর। কোথাওবা শোনা যাচ্ছে পুরসভার ক্ষমতা হস্তান্তরের খবর। তৃণমূলের ঝুলি বার বার খালি করে দলে দলে কর্মীরা যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে। এদিনও উঠে এলো সেরকমই এক খবর।

৩০০ জনের বিজেপিতে যোগ দান

৩০০ জনের বিজেপিতে যোগ দান

তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে এদিন ৩০০ জন দলীয় কর্মী যোগ দিলেন বিজেপিতে। এই ঘটনা অধিকারীগড় পূর্ব মেদিনীপুরে। তাঁদের দাবি এলাকায় পুরনো তৃণমূল কর্মীদের আর গুরুত্ব নেই। তাই দল ছাড়ছেন তাঁরা।

আর কোন কারণ রয়েছে দল ছাড়ার নেপথ্যে?

আর কোন কারণ রয়েছে দল ছাড়ার নেপথ্যে?

তৃণমূলের দাপটের গড় পূর্ব মেদিনীপুর থেকে বিশাল সংখ্যক নেতা কর্মীর বেরিয়ে যাওয়ার অপর কারণ হিসাবে, দলছাড়ারা তুলে ধরেছেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তাঁরা।

শুধু তৃণমূল নয় সিপিএম কর্মীরাও বিজেপিতে!

শুধু তৃণমূল নয় সিপিএম কর্মীরাও বিজেপিতে!

তৃণমূলের ৩০০ কর্মীর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন সিপিএম থেকে আসা ১৫ জন কর্মী। তাঁদের হাতেও এদিন দলীয় পতাকা তুলে দেন দলের সভাপতি তপন মাইতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+