খেজুরিতে দুষ্কৃতীর ছোড়া গুলিতে আহত তিন বছরের শিশু, একে অপরকে দোষারোপ

ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। দুষ্কৃতীদের ‌ছোড়া গুলিতে আহত হয়েছে ‌বছর তিনের এক শিশুকন্যা।

ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। দুষ্কৃতীদের ‌ছোড়া গুলিতে আহত হয়েছে ‌বছর তিনের এক শিশুকন্যা। রিতিকা দলুই নামের এই শিশুর পিঠে গুলি‌ লাগে। সে‌ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা মন্টু দলুই এলাকায় ‌বিজেপি‌ কর্মী হিসেবে ‌পরিচিত।

খেজুরিতে দুষ্কৃতীর ছোড়া গুলিতে আহত তিন বছরের শিশু, একে অপরকে দোষারোপ

এলাকার ‌বিজেপি নেতৃত্বের দাবি, যারা গুলি চালিয়েছে, তারা তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।এই ঘটনা ঘটেছে খেজুরির হলুদবাড়ি এলাকার দেখালি গ্রামে।

অভিযোগ সোমবার ‌রাত‌ থেকে এই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। তারা ‌এলোপাথারি গুলি চালায়। সেই সময় খেলা ‌করছিল‌ রিতিকা।‌ তার পিঠে গুলি‌ লাগে।

এলাকায় বিজেপির যুব সভাপতি রঞ্জিত মন্ডল দাবি করেন, গত‌ কয়েক দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ‌দুষ্কৃতীরা। তারাই এই গুলি চালিয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

পুলিশ জানিয়েছে, তারা এই ‌ঘটনার পর এলাকায় টহল দিচ্ছে। নির্বাচনের পর থেকে খেজুরি ও আশেপাশের এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু'পক্ষের লোক আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+