কুলটির অবৈধ কয়লাখনিতে আটকে পড়েছেন তিন শ্রমিক, বাঁচার সম্ভাবনা ক্ষীণ
পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকার একটি অবৈধ কয়লাখনিতে কয়লা তুলতে গিয়ে ভিতরে আটকে পড়েছে তিন জন।
পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকার একটি অবৈধ কয়লাখনিতে কয়লা তুলতে গিয়ে ভিতরে আটকে পড়েছে তিন জন। কুলটির আকনাবাগান এলাকার এই খনিতে তিন জন আটকে আছে বলে খবর পাওয়ার পরই তাদের উদ্ধার করার চেষ্টা করা হলেও ভিতরে ঢুকতে পারেনি পুলিশ ও ইসি এলের মাইন রেসকিউ টিম। কারণ খনির ভিতরে রয়েছে বিষাক্ত গ্যাস। অক্সিজেনের অভাবও আছে।

রবিবার বিকালে এই কয়লাখনিতে আটকে পড়ে তিন জন। এই খনির ভিতরে যা অবস্থা তাতে ভিতরে আটকে থাকা তিন জনের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছেন এলাকার অনেকেই।
পুলিশ জানায় যে ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছে। তাও কীভাবে এই তিন জনকে উদ্ধার করে আনা যায় তার চেষ্টা করা হচ্ছে।
মাইন রেসকিউ টিমের ইনচার্জ সত্যব্রত সরকার জানিয়েছেন যে তারা চেষ্টা করেও বেশি ভিতরে ঢুকতে পারেননি। কিছু দূরে যাওয়ার পর সেফটি ল্যাম্প নিভে যায়। তা দেখে তারা নিশ্চিত যে এই কয়লাখনিতে অক্সিজেনের পরিমাণ অনেক কম এবং অন্যান্য গ্যাস আছে।












Click it and Unblock the Notifications