আনন্দপুর গুদামে ভয়াবহ আগুনে মৃত্যু তিন জনের, এখনও নিখোঁজ একাধিক, উদ্ধারকার্য চলছে জোরকদমে
আনন্দপুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করল পুলিশ। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকার্য আরও জোরদার ভাবে করা হয়েছে। তবে এখনও অন্তত আরও তিন জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে গুদামের ভিতরে চলছে তল্লাশি।

নাজিরাবাদ এলাকার ওই গুদামে মূলত প্যাকেটজাত শুকনো খাবার এবং ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। সেখানকার স্থানীয় বাসিন্দারা গভীর রাতে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেন। তারপর তাঁরা দমকলে খবর দেন। তবে খুব তাড়াতাড়ি আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
অনেক্ষন ধরে আগুন জ্বলতে থাকায় গুদামের ভেতরে থাকা প্রায় সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে। বাইরে থেকেও আগুনের বিশাল শিখা দেখা যাচ্ছিল। পুরো এলাকাজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিক ভাবে জানা যায়নি।
দমকল সূত্রে খবর যে, আগুনের তীব্রতা কিছুটা কমে যাওয়ার পরে গ্যাসকাটার ব্যবহার করে গুদামের ভিতরে প্রবেশ করেছেন দমকলকর্মীরা। ভেতরে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা কেউ আছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকার্য চলাকালীন সম্পূর্ণ এলাকা কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি নিজেই উদ্ধারকার্যের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গেও কথা বলেন। মন্ত্রী জানিয়েছেন যে, পুলিশ এবং দমকল বাহিনী একসাথে কাজ করছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
অরূপ বিশ্বাস বলেছেন যে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভিতরের অংশে আরও তাড়াতাড়ি তল্লাশি করা যাবে। আর গুদামের ভেতরে আর কেউ আটকে আছেন কি না তখনই স্পষ্টভাবে জানা যাবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত কেউ যাতে গুদামের কাছাকাছি না যায়, সে বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে, আগুন লাগার আসল কারণও খতিয়ে দেখতে আলাদা করে তদন্ত শুরু করা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ঘটনাটি যে সময়ে ঘটেছে সেই সময় গুদামে রাতের ডিউটিতে কয়েক জন কর্মী ছিলেন। প্রথমে তাঁরাই দমকলে ফোন করেন। তাঁদের মধ্যে কয়েক জনকে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের আশঙ্কা যে, তাঁরা গুদামের ভিতরেই আটকে পড়েছেন।












Click it and Unblock the Notifications