Vande Bharat Express Train: একটা কিংবা দুটো নয়, একাধিক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া

Vande Bharat Express Train: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। আর এই সময় বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যায়। এতটাই চাপ থাকে যে টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা হয়। তবে পুজোর আগেই রাজ্যবাসীর জন্য সুখবর।

একটা, দুটো নয়, একেবারে তিনটে বন্দে ভারত উপহার হিসাবে পেতে চলেছে বাংলা। আগামী রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর নয়া এই ট্রেনের উদ্বোধন করবেন। ওইদিন দেশের বিভিন্ন প্রান্তের জন্য দেশের প্রথম এই সেমি বুলেটের উদ্বোধন করবেন। সেই তালিকায় রয়েছে বাংলার জন্য নির্ধারিত তিনটি ট্রেন (Vande Bharat Express Train)-

VandeBharat

  • Vande Bharat Express Train: একাধিক বন্দে ভারত চলে বাংলা থেকে

প্রথম হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে প্রথম বন্দে ভারত (Vande Bharat Express Train) চালু হয়। এরপর ধীরে ধীরে হাওড়া-পুরী, রাঁচি-হাওড়া, পাটনা-হাওড়া এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। প্রত্যেক ট্রেনেই লম্বা ওয়েটিং লিস্ট। এক এক সময় হাওড়া-পুরী কিংবা এনজেপি রুটের জন্য স্পেশাল বন্দে ভারত চালাতে হয় পূর্ব রেলকে। আর এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই হাওড়া থেকে আরও তিনটি রুটকে যুক্ত করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের সাহায্যে।

  • Vande Bharat Express Train: কোন তিনটে রুটে চলবে?

গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল নতুন বাংলা নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) পেতে পারে। বেশ কয়েকটি রুট নিয়ে ছিল চর্চা। অবশেষে তিনটি একেবারে নতুন রুটে বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের। যার মধ্যে আছে ভাগলপুর-হাওড়া (Bhagalpur Howrah Vande Bharat) , গয়া-হাওড়া (Howrah-Gaya Vande Bharat Express) ও রাউরকেল্লা-হাওড়া (Rourkela-Howrah Vande Bharat Express) । তবে কোনওটিই সম্ভবত হাওড়া থেকে উদ্বোধন হবে না। সবটাও হবে ওডিশা কিংবা গয়া থেকে। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপ্সথিত থাকবেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা। থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

  • Vande Bharat Express Train: ভরসার ট্রেন

তুলনামূলক টিকিটের দাম কিছুটা বেশি হলেও যাত্রীদের অন্যতম ভরসার ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express Train)। বিশেষ করে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং টাইম টেবিল অন্যতম ইউএসপি এই ট্রেনের। অল্প সময়ে এক জায়গা থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব। একই সঙ্গে যাত্রীসুরক্ষায় একাধিক ব্যবস্থা রয়েছে প্রিমিয়াম এই ট্রেনে। পাশাপাশি সিসিটিভি সহ আরও বেশ কিছু ব্যবস্থা নজর কেড়েছে যাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+