বিচারপতি রাজশেখর মান্থা পোস্টার কাণ্ডে অধরা অভিযুক্তরা, দিল্লি থেকে আসছে বার কাউন্সিলের বিশেষ টিম

বিচারপতি রাজশেখর মান্থা পোস্টার কাণ্ডে অধরা অভিযুক্তরা, দিল্লি থেকে আসছে বার কাউন্সিলের বিশেষ টিম

বিচারপতি রাজশেখর মান্থার ঘটনার তদন্তে দিল্লি থেকে আসছে বার কাউন্সিলের বিশেষ টিম। ৩ সদস্যের টিম কলকাতা হাইকোর্টে বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ তাঁকে ধাক্কা দেওয়া এজলাসে চাবি দিয়ে দেওয়া এই সব ঘটনার তদন্ত করে দেখবেন তাঁরা। খতিয়ে দেখবেন হাইকোর্টের সিসিটিভি ফুটেজও। তাঁরা কথা বলবেন রেজিস্ট্রার জেনারেল এবং কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সভাপতির সঙ্গেও।

হাইকোর্টে বিশৃঙ্খলার আঁচ দিল্লিতে

হাইকোর্টে বিশৃঙ্খলার আঁচ দিল্লিতে

গত কয়েকদিন ধরেই বিচারপতি রাজশেখর মান্থাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে হাইকোর্টে। বিচারপতির নামে পোস্টার থেকে শুরু করে বিচারপতির এজলাস বয়কট। এজলাসের ভেতরে আইনজীবীদের হাতাহাতি। তুলকালাম কাণ্ড ঘটেছে হাইকোর্টে। তার খবর গিয়ে পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। রাজ্যপাল নিজে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সূত্রের খবর কলকাতা হাইকোর্টের কয়েকজন আইনজীবী এই বিশৃঙ্খলা নিয়ে দিল্লির বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে অভিযোগ জানিয়েছিলেন।

তিন সদস্যের টিমে আসছে রাজ্যে

তিন সদস্যের টিমে আসছে রাজ্যে

বার কাউন্সিল অব ইন্ডিয়ার তিন সদস্যের টিম আসছে রাজ্যে। তিন সদস্যের প্রতিনিধি দলে থাকছেন রবীন্দ্র রায়জাদা, অশোক মেহতা এবং বন্দন কউর গ্রোফার। তাঁরা হাইকোর্টে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন। কথা বলবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। সেই সঙ্গে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের সঙ্গেও কথা বলবেন তাঁরা। সূত্রের খবর কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে তাঁর। সব কিছু খতিয়ে দেখে ১৭ জানুয়ারি বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে রিপোর্ট জমা দেবে এই টিম।

আদালত অবমাননার রুল জারি

আদালত অবমাননার রুল জারি

এদিকে বিচারপতি রাজশেখর মান্থা ইতিমধ্যেই আদালত অবমাননার রুল জারি করেছে। বিচারপতি নিজে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে বাড়িতে বিচারপতি থাকেন সেটি তাঁরক নয় বলে দাবি করে পোস্টার দেওয়া হয়েছিল হাইকোর্ট চত্ত্বরে। কিন্তু সেই অভিযোগ একেবারেই সত্যি নয় বলে জানিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে নির্দেশিকায় বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, আদালতে বিক্ষোভ-বয়কট করে বিচার ব্যবস্থাকে অপমান করা হচ্ছে। এবং হাইকোর্টে ভয়ের পরিবেশ তৈির করা হচ্ছে।

বিচারপতির নামে পোস্টার

বিচারপতির নামে পোস্টার

নজির বিহীন ঘটনা। বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে যোধপুর পার্কে তাঁর বাড়ির সামন এবং হাইকোর্টে কে বা কারা যেন পোস্টার দিয়েছিলেন। পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনৈতিক ভাবে রক্ষা কবচ দেওয়ার অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে যে বাড়িতে তিনি রয়েছেন সেই বাড়িটি তাঁর নয় দখল করে রয়েছেন বলে পোস্টারে অভিযোগ করা হয়। সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু চারদিন পার হয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+