ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু
ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনটি হাতির। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে ২০টি হাতির একটি দল।
ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনটি হাতির। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে ২০টি হাতির একটি দল। বিনপুরের কুশবনির জঙ্গল থেকে বেলপাহাড়ির দিকে যাচ্ছিল হাতিগুলি। সেসময় সাতবাঁকি এলাকার কাছে ১১ হাজার ভোল্টের ঝুলে থাকা হাইভোল্টেজ তার তিনটি দাঁতাল হাতির গয়ে লাগে। সেখানেই প্রচন্ড চিৎকার শুরু করে হাতিগুলি। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে পড়ে যায় তারা।

গ্রামবাসীদের কাছে খবর পেয়ে বুধবার ভোরবেলাতেই ঘটনাস্থলে হাজির হয়ে যায় পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় ফের বিদ্যুৎ দপ্তর এর উদাসীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তার গুলি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সত্ত্বেও বিদ্যুৎ দফতর কোনও নজর দেয়নি।
এক বছর আগে মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামে একই ভাবে দীর্ঘদিনের ঝুলে থাকা বিদ্যুতের তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দুই দাঁতাল হাতির। তার পরেও হুঁশ ফেরেনি বিদ্যুৎ দফতরের। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা।












Click it and Unblock the Notifications