৩ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, স্বস্তি পাবে কি কলকাতা ? জেনেনিন পূর্বাভাস
বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যের পর থেকে যেকোনও সময়ে আঁচড়ে পড়তে পারে ঝড় ও বৃষ্টি। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের ।
বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যের পর থেকে যেকোনও সময়ে আঁচড়ে পড়তে পারে ঝড় ও বৃষ্টি। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের । এই ঝড়ের বেগ ৫০ কিমি -এর কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে।

এদিকে, এই ৩ জেলার ঝড়বৃষ্টির প্রভাবে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পারদ সামান্য নামলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকার সম্ভাবনা কম। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে । ফলে তাপপ্রবাহ কতটা কমবে তা নিয়ে সন্দেহে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications