সীমান্তে আটক ৩ বাংলাদেশী, গভীর রাতে কী ঘটেছে মালদায়
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় ৩ জন বাংলাদেশিকে আটক করে ৭৮ নম্বর বি এস এফ বাহিনীর জোয়ানরা । ধৃতদের শনিবার গভীর রাত্রে মালদা বৈষ্ণবনগর থানার হাতে তুলে দেয়।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় ৩ জন বাংলাদেশিকে আটক করে ৭৮ নম্বর বি এস এফ বাহিনীর জোয়ানরা । ধৃতদের শনিবার গভীর রাত্রে মালদা বৈষ্ণবনগর থানার হাতে তুলে দেয়। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

ধৃতদের মধ্যে রয়েছেন মোঃ ফারুক হোসেন (২৫)। ফারুকের বাবা শহিদুল ইসলাম। তার বাড়ি বাংলাদেশের নুকুল বাড়িয়া কুঠিয়া রাজশাহী এসাকায়। দ্বিতীয়জন মোঃ বাবু হোসেন , যার বয়স ২৪ বছর। বাবুর বাবা শহিদুল হোসেন । জানা গিয়েছে, ধৃতর বাড়ি বাংলাদেশের ঘুঘুডাঙ্গা এলাকার শিবগঞ্জে। তৃতীয় ব্যক্তি তাসলিম আলীর বয়স ২২ বছর। তার পিতা পিতা লিয়াসউদ্দিনের বাড়ি বাংলাদেশেরসাহাপুর জেলার শিবগঞ্জ চাঁপাইন বাবগঞ্জে।
মূলত, কিভাবে আর কেন এই তিনজন মালদার বারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে, তা ধৃতদের জেরা থেকে বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। সীমান্তের কড়া প্রহরার মধ্যে এরা কেন এদেশে এসেছে তা নিয়ে তদন্ত হবে।












Click it and Unblock the Notifications