বাদুড়িয়া কাণ্ডে ধৃত ৩ বিজেপি নেতা, কর্মী
বাদুড়িয়া কাণ্ডে ধৃত ৩ বিজেপি নেতা, কর্মী
বাদুড়িয়ার ঘটনায় গ্রামবাসীদের প্ররোচনা, উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগে তিন বিজেপি নেতা, কর্মীকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। গত একদিন আগে দু মুঠো অন্নের দাবিতে বুধবার দিনভর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল বাদুড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের জোড়া অশ্বত্থতলার দাস পাড়া ও কাহার পাড়া। দফায় দফায় পুলিশ ও গ্রামবাসীদের লড়াইয়ে ঘটনায় ৪ পুলিশ কর্মী আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হন বেশ কয়েকজন গ্রামবাসীও। ঘটনায় সেদিনই এলাকার কয়েকজন জন মহিলা ও পুরুষকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করেই এদের নাম উঠে এসেছে বলে জানান গিয়েছে।

এই এলাকার অধিকাংশই পেশায় ভ্যান চালক, রিক্সা চালক কেউ বা দিন মজুর। কিন্তু টানা লকডাউনের বন্ধ তাদের কাজ কর্ম। একেবারে যে সাহায্য পায়নি তা নয়। কিন্তু তাদের দাবি, যেটুকু সাহায্য পেয়েছিলেন সব টাই শেষ। এখন না খেতে পেয়ে দিন গুজরানের জোগাড় তাদের। তাদের রাস্তায় নামে নিরন্ন মানুষগুলো।
সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার সকাল আটটা থেকে বসিরহাট-বনগাঁ রোডের জোড়া অশ্বততলায় থালা হাতে ত্রাণের দাবিতে অবরোধ করেন দাসপাড়া ও কাহারপাড়ার বাসিন্দারা। থালা হাতে রাস্তা অবরোধ করেন কয়েকশো গ্রামবাসী ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গেলে পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি চলে। স্থানীয় বাসিন্দাদের দাবি তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। রাজনৈতিকভাবে বৈষম্য করা হচ্ছে। পাশাপাশি এই পৌরবাসীর অবরোধ করার পিছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications