অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতির ঘটনায় গ্রেফতার ৩

রেস্তোরাঁয় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

রেস্তোরাঁয় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মহম্মদ রহিম আনসারী, নাসরুল আনসারী , মোহাম্মদ আজহারউদ্দিনকে ঝাড়খণ্ডের জামতারা থেকে গ্রেপ্তার করা হয়।

অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতির ঘটনায় গ্রেফতার ৩

পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলের নিজেদের নাম্বার থেকে গ্রাহকদের টাকা হাতানোর অভিযোগ ছিল ধৃত তিন জনের বিরুদ্ধে। সেই জালিয়াতির অভিযোগের ঘটনায় ঝাড়খণ্ডের জামতারা থেকে তিনজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিম কার্ড, পাস বই, চেক বই, প্যান কার্ড ও আধার কার্ড উদ্ধার করেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, রেস্তোরাঁর পক্ষ থেকে গত ১৬ নভেম্বর একটি অভিযোগ দায়ের করা হয় রেস্টুরেন্ট টেবিল বুক করার চার্জ বাবদ গ্রাহকদের থেকে ১০ টাকা নেওয়ার নামে হাজার হাজার টাকা হাতানোর অভিযোগ ওঠে। তারপর মোবাইল নাম্বারের মাধ্যমে একটি ওয়ালেট সংস্থার ইউপিআইডি ব্যবহার করে তারা। এরপর মোবাইল ট্র্যাক শুরু করেন তদন্তকারীরা। মোবাইল ট্র্যাক করে ঝাড়খণ্ডের জামতারা এলাকার সন্ধান পায় সাইবার ক্রাইমে তদন্তকারী আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+