বাংলায় নির্ণায়ক ফ্যাক্টর হবেন ২৭ লাখ নবীন ভোটার

২৭ লক্ষ নবীন ভোটারকে ধরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নথিভুক্ত ভোটারের সংখ্যা হল অন্তত সাড়ে ছ'কোটি। ওয়াকিবহাল মহল বলছে, নবীনরা চান কর্মসংস্থান, ভালো রোজগারের সুযোগ। যে দল এই ইস্যুতে তাঁদের পাশে দাঁড়াবে, তারাই কেল্লা ফতে করবে। তত্ত্বের কচকচানিতে এঁদের মন ভিজবে না। ফলে, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি বা কংগ্রেস, সবাইকে কঠিন পরীক্ষা দিতে হবে।
ইতিহাস বলছে, নবীন প্রজন্মের ভোটাররা যখন যে দলের সপক্ষে দাঁড়িয়েছেন, তারাই প্রতিপক্ষকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে। যেমন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে যেভাবে ধরাশায়ী করেছিলেন, তাতে বড় ভূমিকা ছিল নবীন ভোটারদের। বাম জমানায় শিল্পায়ন ও কর্মসংস্থান ইস্যুতে অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। পরিবর্তনের পর কতটা লাভ হয়েছে, সেই বিতর্ক দূরে সরিয়ে রেখে বলাই যায়, সিপিএমের প্রতি হতাশা ২০১১ সালে সুনামিতে পরিণত হয়ে বামফ্রন্ট সরকারকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তার আগে ২০০৬ সালে 'ব্র্যান্ড বুদ্ধ' উৎসাহিত করেছিল তৎকালীন নবীন ভোটারদের। তখন বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছিল সিপিএম।












Click it and Unblock the Notifications