উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023: কবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, দিন ঘোষণা করল সংসদ

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023: ২৪ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর বারোটার পর থেকে অনলাইনে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে হাতে মার্কশিট পাবেন ৩১ মে থেকে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023

wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটে রোল নাম্বার দিয়েই দেখতে পারবেন ওয়েবসাইট। ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়েছিল উচ্চ মাধ্যমিক। প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এবারে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি রয়েছে।

গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল ২৫ মে হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয় সেরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নিয অবশেষে সংসদ স্পষ্ট করে জানিয়ে দেয় আগামী ২৪ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণার কয়েক দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023

এবার কড়া নজরদারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ভুয়ো পরীক্ষার্থী রুখতে একাধিক নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। কোনও রকমভাবে যাতে পরীক্ষার্থীদের বাইরে থেকে কোনও নোট পাঠানো না হয় তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। ছিলেন অবজারভাররা মদ্যশিক্ষা পর্যদের সভাপতি নিজে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেছেন একধিক পরীক্ষা কেন্দ্র।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023

গত কয়েক দিনে সিবিএসই এবং আইসিএসই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে বাংলার পড়ুয়ারা ভাল ফল করেছে। আইসিএসসি পরীক্ষায় গোটা দেশে যে পাঁচ জন প্রথম হয়েছেন তার মধ্যে রাজ্যের ২ জন ছিলেন। একজন কলকাতার আরেকজন জেলার ছেলে। বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায় প্রথম হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+