বাংলায় চতুর্থ দফা ভোটে কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছেন কারা! নেতাদের সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধানো

২৯ এপ্রিল রাজ্যে একাধিক হাই ভোল্টেজ আসনে লড়াই দেখতে চলেছে রাজ্য। বীরভূম থেকে আসানসোল, কৃষ্ণনগর থেকে বহরমপুর , একাধিক আসনে চতুর্থদফার ভোটে ভাগ্য পরীক্ষার মুখোমুখী এরাজ্যের তারকা প্রার্থীরা।

২৯ এপ্রিল রাজ্যে একাধিক হাই ভোল্টেজ আসনে লড়াই দেখতে চলেছে রাজ্য। বীরভূম থেকে আসানসোল, কৃষ্ণনগর থেকে বহরমপুর , একাধিক আসনে চতুর্থদফার ভোটে ভাগ্য পরীক্ষার মুখোমুখী এরাজ্যের তারকা প্রার্থীরা। এবারের দফায় মুনমুন সেন-বাবুল সুপ্রিয় থেকে শতাব্দী রায়, অধীর রঞ্জন চৌধুরীদের মতো হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন ভোটের কুরুক্ষেত্রে। তার আগে দেখে নেওয়া যাক, বাংলা থেকে চতুর্থদফা ভোটে ২২ জন কোটিপতি প্রার্থীদের তালিকায় কারা রয়েছেন কারা। নির্বাচনী হলফনামাতে তাঁদের জানানো সম্পত্তির পরিমাণ কত দেখে নেওয়া যাক।

মুনমুন সেন তালিকায় কততে?

মুনমুন সেন তালিকায় কততে?

চতুর্থ দফায় কোটিপতি প্রার্থীর তালিকা সবচেয়ে প্রথমে রয়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিত্রা। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি। তারপরই রয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। যাঁর সম্পত্তির পরিমাণ ১০ কোটি। ১০ কোটি টাকার সম্পত্তির মালিক বহরমপুরের ভূমিপুত্র তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীরও।

তৃণমূলের হেভিওয়েটরা কোটিপতির তালিকায়!

তৃণমূলের হেভিওয়েটরা কোটিপতির তালিকায়!

বীরভূমের শতাব্দী রায়, বহরমপুরের অপূর্ব সরকারের সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকা। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র ও বর্ধমান পূর্বের প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সম্পত্তির অঙ্ক ২ কোটি টাকা।

কংগ্রেসের কোটিপতি প্রার্থীরা

কংগ্রেসের কোটিপতি প্রার্থীরা

বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়,বীরভূমের ইমাম হোসেন, আসানসোলের বিশ্বরূপ মণ্ডল, কৃষ্ণনগরের ইনতাজ আলি এক কোটি টাকার সম্পত্তির মালিক।

কোটিপতি বিজেপি প্রার্থীর তালিকা

কোটিপতি বিজেপি প্রার্থীর তালিকা

আসানসোলের বাবুল সুপ্রিয়ো ৫ কোটি টাকার সম্পত্তির মালিক। এছা়ডাও তালিকায় রয়েছেন এসেস আলুওয়ালিয়া, তিনি ২ কোটি টাকার সম্পত্তির অধিকারী। কৃষ্ণনগরের প্রার্থী কল্যাণ চৌবে ২ কোটি টাকার সম্পত্তির মালিক। বর্ধমান পূর্বের পরেশ চন্দ্র দাস ৩ কোটি ও রানাঘাটের জগন্নাথ সরকার ১ কোটি টাকার সম্পত্তির অধিকারী।

বামেদের তরফে কারা কোটিপতি প্রার্থী?

বামেদের তরফে কারা কোটিপতি প্রার্থী?

চতুর্থ দফার ভোটে বামেদের ২ জন প্রার্থী ১ কোটি টাকার মালিক। দেখা গিয়েছে গড় তালিকা অনুযায়ী, কোটিপতি প্রার্থীদের মধ্য়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের তাবড় নেতারা। এরপরই বিজপি কংগ্রেস নেতাদের নাম উঠে আসছে। এছাড়াও নির্দল প্রার্থী সমীর বিশ্বাসও ২ কোটি টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন নির্বাচনী হলফনামায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+