21 July TMC Shahid Diwas: 'ইয়ে সর ঝুকেগা নেহি', শহিদ সমাবেশের মঞ্চ থেকে কোন ইঙ্গিত দিলেন সায়নী

অনেকেই ভেবেছিলেন তিনি আসবেন না। ইডি তলবের পর প্রথম রাজনৈতিক মঞ্চে দেখা গেল সায়নী ঘোষকে। মঞ্চে উঠেই আগুন ঝরালেন তিনি। না না করেই ইডি-সিবিআইকে ইঙ্গিত করে বার্তা দিলেন , 'ইয়ে সর ঝুঁকেগা নেহি'।

কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগ সন্দেহে তলব করা হয়েছিল তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষকে। সেসময় তিনি পঞ্চায়েতের প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।

saayoni ghosh

হাজিরা িদয়েছিলেন সায়নী ঘোষ। বলেছিলেন সবরকম সহযোগিতা তিনি করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে। প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়েছিল। তার পরে আবার তলব করা হয়েছিল তাঁকে। সেবার অবশ্য হাজিরা দেননি সায়নী। ইডির দাবি মতো সব নথি দিয়ে তিনি প্রচারে গিয়েছিলেন।

কুন্তল ঘোষের কাছে ৯ কোটি টাকার লেনদেন সায়নী ঘোষ করেছিলেন। সেই টাকা দিয়েই বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন তিনি। ৯ কোটি টাকা দিয়ে যে ফ্ল্যাট সায়নী ঘোষ কিনেছিলেন। সেটার টাকা কোথা থেকে এসেছিল তা জানতে চেয়েিছলেন তদন্তকারীরা। সায়নী জানিয়েছিলেন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তিনি সেই ফ্ল্যাটটি কিনেছিলেন। সেই বিপুল পরিমান টাকার ইএমআই তিনি কোথা থেকে দেন তার সোর্সও জানতে চায় ইডি। সেকারণে সায়নীর আয়ের সব নথি তলব করেছিল ইডি।

saayoni ghosh

তারপর এই প্রথম একুশের মঞ্চে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। মঞ্চে উঠেই দাপটের সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বক্তব্য শুরু করেন। এবং দৃঢ়তার সঙ্গেই কেন্দ্রের এজেন্সির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এবং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেেছন, 'যতই চেষ্টা করুক ইয়ে সর ঝুঁকেগা নেহি'। কোনও ভাবেই তাঁর মাথা নোয়ানো যাবে না। যতই চেষ্টা করা হোকনা কেন। খুব অল্প সময় সায়নী মঞ্চে থাকলেও তিনি বুঝিয়ে দিয়েছেন ইডি-সিবিআইয়ে তিনি ডরান না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+