21 July Shahid Diwas: বিজেপিকে হারাতে তিন প্রকল্পে জোর মমতার, গ্রামীণ কর্মসংস্থানে গতি আনতে 'খেলা হবে'

21 July Shahid Diwas: পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের তুলনায় বেড়েছে প্রাপ্ত ভোটের হার। বিজেপি-সহ বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনকে প্রহসন বলে দাবি করছে। বিজেপির ভোট কমেছে অনেকটাই।

এই আবহেই আগামী বছর লোকসভা ভোট। সে কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনটি বড় ঘোষণা করলেন। যার মধ্যে রয়েছে নতুন প্রকল্প খেলা হবে।

21 July Shahid Diwas: বিজেপিকে হারাতে তিন প্রকল্পে জোর মমতার

খেলা হবে স্লোগানের উৎপত্তি বাংলাদেশে। যা তৃণমূল কংগ্রেসও প্রচারে ব্যবহার করে এবং তা ভাইরাল হয়ে যায়। এখন তো হিন্দি ছবিতেও খেলা হবে কথা শোনা গিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী খেলা হবে প্রকল্প চালু করেছিলেন। খেলা হবে দিবস চালু করেন। যদিও সেই খেলা হবে প্রকল্প এবার আসছে নতুন আঙ্গিকে। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এখন তারা ক্ষমতায় আছে বলে আটকে রেখেছে। বিজেপি নেতারা বলছে, তাঁদের কথাতেই কেন্দ্র টাকা আটকে দিয়েছে। যখন বিজেপি ক্ষমতায় থাকবে না তখন ওদের দিকে কেউ ফিরে তাকাবে না। ওদের কাজ শুধু দাঙ্গা, হিংসা করা। ১০০ দিনের কাজের টাকা না দিলেও আমরা খেলা হবে প্রকল্প চালু করছি।

21 July Shahid Diwas: বিজেপিকে হারাতে তিন প্রকল্পে জোর মমতার

মমতার কথায়, আমাদের ভাতে মারার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্বল নয়। ১০০ দিনের কাজ এমনিতেই ৩০-৪০ দিন হয়। আমরা এখানে বেশি করতাম। যতক্ষণ কেন্দ্র টাকা না দিচ্ছে আর একশো দিনের কাজ ক্লিয়ার না করছে আমরা জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজের মতো কাজ দেব। এই প্রকল্পের নাম খেলা হবে।

সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে ৩ লক্ষ ফোন আসার কথা জানিয়ে মমতা বলেন, হাসপাতাল সংক্রান্ত যে বিষয়গুলি ছিল সব করে দিয়েছি। ৭০ থেকে ৮০ হাজার বৃদ্ধ পেনশনের আবেদন পেয়েছি, এগুলো করে দেব। সেন্ট্রালের টাকায় নয়। আমরা নিজেরাই টাকার ব্যবস্থা করেছি। পেনশনের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার বা সংখ্যালঘুদের ভাতার সঙ্গে অ্যাডজাস্টও করা হবে কিছু।

21 July Shahid Diwas: বিজেপিকে হারাতে তিন প্রকল্পে জোর মমতার

এ ছাড়া কেন্দ্রীয় সরকার ১১ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়েও তা ফেরত নিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, বাংলার বাড়ি প্রকল্পে ১১ লক্ষ বাড়ি আমরা পর্যায়ক্রমে করে দেব। বছরে দু-বার টাকা দেওয়া হয়। এ ছাড়াও আরও ৭০-৮০ হাজার আবেদন পেয়েছি। সেগুলোও করে দেব।

মমতা বলেন, অভিষেক ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি বুথস্তরে ঘেরাওয়ের কথা বললেও আমি বলছি ওটা ব্লকস্তরে হবে। প্রতীকী। যাতে কোনও বাড়ির লোকজনের ঢুকতে, বেরোতে অসুবিধা না হয়। বাড়ি থেকে ১০০ মিটার দূরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে। যাতে কেউ অবরুদ্ধ হয়েছেন, এমন অভিযোগ না আসে।

বিজেপিকে বিঁধে মমতা বলেন, বিজেপি নেতারা বলছেন আমরা কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছি। বাংলা আবাস যোজনা, রাস্তা তৈরির টাকা বন্ধ করে দিয়েছি। সরকার না থেকেও টাকা কীভাবে বিজেপি বন্ধ করতে পারে তার জবাব দিতে হবে। দিল্লি থেকে বিজেপি নেতাদের টাকা চেয়ে আনা উচিত বলেও মন্তব্য মমতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+