21 July Sahid Divas: বিজয় দিবস উদযাপনের প্রস্তুুতি শুরু, ২১ মঞ্চে বড় চমক নিয়ে আসছে তৃণমূল

একুশের শহিদ দিবসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শাসক দলের অন্দরে। একুশের ভোটের পর পঞ্চায়েতে ভোটে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের। ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে ২১ জুলাইয়ে মঞ্চে বড় চমক আনতে চলেছে শাসক দল।

একুশের শহিদ দিবসকে এবার বিজয় দিবস হিসেবে উদযাপন করবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের ফলাফল ঘোষণার আগেই দলীয় মুখপত্রে সেই ঘোষণা করেছিল শাসক দল। পঞ্চায়েতের ফল প্রকাশিত হতেই শহিদ দিবসের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারের ২১ জুলাই বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ২০২৪-র লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাই এটি। সেকারণেই একুশে জুলাইয়ের ফোকাসে যে লোকসভা ভোট থাকবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

mamata banerjee

এবার একুশের জুলাইয়ের মঞ্চে বক্তার তালিকাতেও বড় চমক রাখছে শাসক দল। মূলত আদিবাসী নেতা নেত্রীদের প্রাধান্য থাকবে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে রাজ্যসভার নির্বাচনে টিকিট দেওয়া প্রকাশ চিক বরাইক, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডির মতো আদিবাসী নেতা নেত্রীদের বক্তা হিসেবে প্রথম সারিতে রাখা হবে।

ইতিমধ্যেই জেলায় জেলায় ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নেতারা। পুর এলাকা গুলিতে কাউন্সিলাররাও প্রচার করতে শুরু করে দিয়েছেন। ২১ জুলাইয়ের মঞ্চ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তার কারণ ২০২৪-র লোকসভা ভোট। ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে বার্তা দেবেন দলনেত্রী।

যদিও লোকসভা ভোটে মহাজোরে প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এক দফায় পাটনায় সব অবিজেপি দলের বৈঠক হয়েছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন সেখানে। যদিও এনসিপির ভাঙনের জন্য পরবর্তী মহাজোটের বৈঠক বাতিল করা হয়েছে। তবে বিরোধী ঐক্যে শান দিতে একুশের মঞ্চকে যে তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে তাতে কোনও সন্দেহ নেই।

একুশের মঞ্চ থেকে যে ২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করেই বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তার ইঙ্গিত আগেই মিলেছে। জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। একুশের মঞ্চ থেকেই ২০২৪-র লোকসভা ভোট নিয়ে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গল মহলে ভাল ফল করতে পারেনি গেরুয়া শিবির। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা কার্যত ব্যর্থ হয়েছেন।

একা নন্দীগ্রামে কুম্ভ রক্ষা করেছেন শুভেন্দু অধিকারী। ২০২৪-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে আদিবাসী জন সমর্থন আরও বাড়াতে চাইছে শাসক দল। সেকারণেই একুশের মঞ্চে একাধিক আদিবাসী নেতাকে সামনে রাখা হবে। অন্যদিকে পাহাড়েও বিমল গুরুং বিজেপি আঁতাত ধোপে টেকেনি। অনিথ থাপার দল জয়ী হয়েছে। সেখানেও বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে শাসক দল। সেকারণেই একুশের মঞ্চ থেকে ২০২৪-র লক্ষ্যে সুর বাঁধতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+