ভোট শেষ! মোদীর হাতে উদ্বোধন হওয়া দুর্গা পুজো বন্ধ করছে বিজেপি

ভোট শেষ! মোদীর হাতে উদ্বোধন হওয়া দুর্গা পুজো বন্ধ করছে বিজেপি

২০১৯ এর লোকসভায় অভাবনীয় সাফল্য৷ তারপর একবছর ঝাঁকে ঝাঁকে তৃণমূল থেকে বঙ্গ-বিজেপিতে নেতাদের পা রাখা৷ পশ্চিমবঙ্গে বিজেপির স্বর্ণ-বছর বলে যদি কিছু থাকে তবে সেটা অবশ্যই ২০১৯-২০, গতবছর করোনার আতঙ্ক মাথায় নিয়েও ইজেডসিসিতে বড় করে দুর্গা পুজো করেছিল বঙ্গ-বিজেপি৷ ধোপ দুরস্থ বাঙালি পোশাকে ভার্চুয়ালি সেই পুজো উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বঙ্গ-বিজেপির সমস্ত বড় নেতারা অংশগ্রহণ করেছিলেন পুজোয়৷ এক মাস ধরে সাজোসাজো রবে ছিল তার প্রস্তুতি। কিন্তু কোনও অজ্ঞাত কারণে এবার আর ইজেডসিসিতে দুর্গা পুজো করছে না বিজেপি! বিজেপি সূত্রেই খবর মোদীর হাতে উদ্বোধন হওয়া দুর্গা পুজো এবার আর হচ্ছে না।

ভোট শেষ! মোদীর হাতে উদ্বোধন হওয়া দুর্গা পুজো বন্ধ করছে বিজেপি

কেন বন্ধ এবারের বিজেপির দুর্গাপুজো? নামপ্রকাশে অনিচ্ছুক এক বঙ্গ-বিজেপি নেতা বলছেন ভোটপরবর্তী হিংসায় প্রচুর বিজেপি কর্মী খুন হয়েছেন৷ পাশাপাশি এই বন্য পরিস্থিতি এখন উৎসবের আনন্দ উপভোগ করার জায়গাতে নেই দল৷ কিন্তু এখানেই প্রশ্ন উঠে আসে গতবছরও তো অনেক বিজেপি কর্মী খুন হয়েছিলেন বলে বিজেপি দাবী করে৷ ২০২২-তে পুজোর সময়ও করোনা ওয়েভ ছিল রাজ্যে৷ তাহলে তখন যদি ধুমাধাম করে পুজো করতে পারে তাহলে এখন কেন নয়? বিজেপি নেতারা এই প্রশ্ন এড়িয়ে গেলেও সোশ্যালমিডিয়াতে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন অনেকেই৷ যার মধ্যে বিজেপি সনর্থকদের একাংশও রয়েছে৷

বিজেপির দুর্গাপুজো বন্ধ হওয়ার প্রতিবাদ জানিয়ে ফেসবুক টুইটারে অনেকেই লিখছেন আসলে বাংলায় ভোটের জেতার রাজনৈতিক কৌশল হিসেবে দুর্গাপুজো করেছিল বিজেপি৷ একুশের বিধানসভায় ভোটে জিততে পারেনি তাই পুজো বন্ধ করেছে গেরুয়া শিবির৷ নিজেদের বরাবর হিন্দুদরদী দল হিসেবে তুলে ধরা বিজেপি এতে যে পরোক্ষে হিন্দু আবেগে আঘাত করতে চলেছে সে নিয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ৷

হিন্দু প্রচলিত মতঅনুসারে একবছর করলে পরপর তিনবছর করতে হয় যে কোনও পুজো৷ সেখানে মাত্র একবছরেই পুজো বন্ধ করে মা দুীগার বিরাগভাজন হবে বিজেপি৷ ফেসবুকে অনেকেই লিখছেন মায়ের আর্শীবাদে একুশের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়ল বিজোপির। তা সত্ত্বেও মায়ের পুজো বন্ধ করে দেবে! এতে অবশ্যই অপকারই হবে দলের৷ অনেকে বলছেন যদি প্রতিবছর না-ই করতে পারবে তাহলে এভাবে ভোটের আগে লোক দেখিয়ে পুজো শুরু করারও প্রয়োজন ছিল না৷

যদিও পুজো বন্ধ হওয়া নিয়ে অফিসিয়ালি কোনও মন্তব্য করেননি বঙ্গ-বিজেপি নেতারা৷ কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ-বিজেপির একাধিক নেতা বিষয়টি কনফার্ম করেছেন৷ এ নিয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তোলেননি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+