২০২৬ বিধানসভা ভোট দূরে নয়, বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের ৬ বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জেতা মাদারিহাট আসন ছিনিয়ে নিয়েছে শাসক দল। আগামী ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হাতে। আর ১৫-১৬ মাস সময়। তৃণমূল বিধায়কদের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছু এলাকায় সাংগঠনিক ফাঁকফোকড় রয়েছে। সেই সব ভরাট করতে হবে। এবার সেই বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। এই কথা জানা গিয়েছে।

mamata banerjee

এখন শীতকালীন বিধানসভা অধিবেশন চলছে। সেই অধিবেশনে একাধিক বিষয় নিয়ে কথা হচ্ছে। নারী নির্যাতন বিষয়ে গতকাল ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আজ বিধানসভায় ওয়াকফ বিল থেকে একাধিক সরকারি প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷

এরপরেই জানা গিয়েছে, আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসবেন। বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেই বৈঠক বিধানসভাতেই হবে। এমন কথাই প্রাথমিক ভাবে খবর। একাধিক এলাকায় সাংগঠনিক বিষয়ে ফাঁকফোকড় রয়েছে। সেই সব মেরামত করার জন্যই বার্তা দেবেন তিনি। এই কথা জানা যাচ্ছে।

উপ নির্বাচনে রাজ্যের সব কটি আসনেই বড় জয় পেয়েছে তৃণমূল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি এই সাফল্যে। আগামীর নির্বাচনের জন্য তাহলে কি প্রস্তুতি শুরু করে দিতে চান মুখ্যমন্ত্রী? একাধিক এলাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। সাংগঠনিক বিষয় নিয়ে বার্তা দেবেন৷ সেই কথা জানা গিয়েছে।

২০২৬ সালের ভোটের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্নও উঠছে। গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে শহরাঞ্চল, মিইনিসিপ্যাল এলাকাগুলিতে ভোটব্যাঙ্ক হারাচ্ছে তৃণমূল। বহু জায়গাতেই বিজেপি ভালো ফল করছে। বিধানসভা ভোটের আগে সেই সব ঠিক করতে চান নেত্রী।

আগেও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প বেশি করে মানুষের মধ্যে প্রচার করার বার্তা দিয়েছেন তিনি। এবার বৈঠক থেকে কোন বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+