টার্গেট বিধানসভা ভোট, ময়দানে তৃণমূলের 'মহিলা ব্রিগেড'! আইপ্যাকের সঙ্গে বৈঠকে মমতার ছক তৈরি?
2026 Assembly Election West Bengal: ২০২৬ এ চতুর্থ 'মা মাটি মানুষে'র সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগাম কর্মসূচী শুরু শাসক তৃণমূলের মহিলা সংগঠনের। ওই লক্ষ্য পূরণে আজ শনিবার ওই কর্মসূচীর অঙ্গ হিসেবে বাঁকুড়ার বিকনা হাই স্কুলে 'রাজনৈতিক কর্মী সম্মেলন-আলাপচারিতা'য় অংশ নিলেন তৃণমূল ও মহিলা তৃণমূলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, বাঁকুড়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী বিশ্বরুপা সেনগুপ্ত প্রমুখ।
মূলত মহিলা নেতা-কর্মীদের আরও বেশি করে উদ্যোগী করতেই এহেন কর্মসূচি বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মহিলারা যাতে আরও বেশি করে এলাকায় ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং প্রকল্পের কথা তুলে ধরে সেই বার্তাও এদিন তৃণমূল ও মহিলা তৃণমূলের নেতা কর্মীদের দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে (2026 Assembly Election West Bengal) ।

বাঁকুড়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী বিশ্বরুপা সেনগুপ্ত এদিন বলেন, ২০২৬ এর আগে চারিদিকে যতোই কূৎসা-অপপ্রচার হোক না কেন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এক চুলও সরবে না। কারণ লক্ষীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প থেকে মহিলারা উপকৃত হচ্ছেন। আমি নিজেও লক্ষীর ভাণ্ডার পাই, এটা জানি আর কিছু হোক না হোক মাসের শেষে অ্যাকাউন্টে এক হাজার থাকবে।
ফলে আগামী নির্বাচনে বাংলার মহিলারা তৃণমূলকেই ভোট দেবে বলেও আশাবাদী তৃণমূল নেত্রী। বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনে বাংলার মানুষ দুই হাত উজাড় করে তৃণমূলকে ভোট দিয়েছে। বড় সংখ্যাক মহিলারা শাসকদলের পাশেই আছে। আর সে কথা মাথায় রেখে এবং ২৬ এর ভোটের লক্ষ্যে এখন থেকেই ময়দানে নেমে পড়ল শাসকদল তৃণমূল। এবারও যাতে বাংলার মহিলারা মা মাটি মানুষের সঙ্গেই থাকে সেই লক্ষ্যেই এদিনের কর্মসূচি বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন বাংলায়।
সেই নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসকদল তৃণমূল। এমনকী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের রাশ নিজের হাত নিয়েছেন। খুব শীঘ্রই সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদল হতে চলেছে। তার আর আগে আইপ্যাকের কর্ণধার তথা ভোট কৌশুলি প্রতীক জৈনের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। ফের বিধানসভা নির্বাচনে আইপ্যাকের সঙ্গে কোমর বেঁধে ঝাঁপাবেন নেত্রী? এর আগে আইপ্যাকের কথা না মানার নির্দেশ দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications