২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি, কীভাবে কাজ করবে বঙ্গ বিজেপি?

লোকসভা ভোটের দিনক্ষণ এখনও স্থির হয়নি। কিন্তু রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল বঙ্গ বিজেপির মধ্যে। মঙ্গলবার কলকাতার কাছেই নিউটাউনে বঙ্গ বিজেপির প্রস্তুতি বৈঠক হল আজ মঙ্গলবার।

দলের ৩৪ টি বিভাগকে নিয়ে আজ নিউটাউনে বৈঠক হয় বিজেপির। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বৈঠক হয়। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ দিলীপ ঘোষ।

Lok Sabha polls

ভোট ব্যবস্থাপনা একেবারে বুথ স্তর পর্যন্ত কোন স্ট্র্যাটেজিতে হবে? তার রূপরেখা স্পষ্ট করে দেওয়াই উদ্দেশ্য নির্দিষ্ট বিভাগগুলির সামনে। লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা হতে এখনও দেরি আছে। কিন্তু প্রার্থী বা নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই যাতে নির্বাচনের প্রচার এবং প্রস্তুতির কাজ শুরু করে দেওয়া হয়৷ তার জন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে।

বুথ স্তরের জনসংযোগ কীভাবে হবে? দেওয়াল লিখন কারা করবেন? সোশ্যাল মিডিয়ায় কীভাবে প্রচার হবে? আইটি সেল কীকাজ করবে? ছোট - বড় নানা মিটিং - মিছিল আয়োজনের গাইডলাইন কী হবে?এইসব বিষয়ে চর্চা রয়েছে দলীয় স্তরে।

এলাকাভিত্তিক দায়িত্বে কারা থাকবেন? দলের নির্বাচনী কার্যালয় তৈরি হবে কোন কোন জায়গায়? নির্বাচনী কার্যালয় সামলানোর দায়িত্বে কারা থাকবেন? সেই বিষয়েও চর্চা রয়েছে বিজেপির অন্দরে।

পুলিশ - প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব কাদের? নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব কারা করবেন। এইসব এক গুচ্ছ বিষয় নিয়ে দলের ৩৪টি বিভাগের সামনে রূপরেখা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। কোন বিভাগকে কোন দায়িত্ব পালন করতে হবে এবং রণকৌশল কী হবে? সেই সবও বিশদে বুঝিয়ে দেওয়ার জন্যই এই বৈঠক বলে খবর।

২০১৯ সালের পর থেকে রাজ্যে বিজেপির উত্থান। ১৯ টি লোকসভা আসনে জয়লাভ করেছিল বিজেপি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৫ টি আসন বাংলা থেকে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। সেই লক্ষ্যেই এবার রাজ্য বিজেপি ঝাঁপাচ্ছে। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+