২০১৯ দুর্গাপুজোয় খিদিরপুর পল্লী শারদীয়া এবার সেজে উঠছে 'ব্যারিকেড' থিমে

খিদিরপুরের পল্লি শারদীয়ার পুজো ধীরে ধীরে সেজে উঠছে উৎসবের আমেজরে সঙ্গেই। এবারে এই পুজোর থিম 'ব্যারিকেড'।

খিদিরপুরের পল্লি শারদীয়ার পুজো ধীরে ধীরে সেজে উঠছে উৎসবের আমেজরে সঙ্গেই। এবারে এই পুজোর থিম 'ব্যারিকেড'। আপাত দৃষ্টিতে আচমকা 'ব্যারিকেড' শব্দটি ভাবলে তার সঙ্গে দুর্গাপুজোর ভাবনা সংযুক্ত করা কঠিন হলেও হতে পারে ! তবে সমস্যা সমাধানে এই পুজো প্যান্ডেলে থাকছে বিষয়ভাবনা নিয়ে আলাদা করে চিন্তা করার জায়গা।

২০১৯ দুর্গাপুজোয় খিদিরপুর পল্লী শারদীয়া এবার সেজে উঠছে ব্যরিকেড থিমে

বিশ্বজুড়ে বিভিন্ন ক্রমাগত ভাগাভাগির খেলা চলছে। আর তার অন্যতম কারণ পাঁচিল। ক্রমাগত বিশ্ব জুড়ে প্রাচীরের ঘেরাটোপ অনেকটাই আন্তরিকতার বিমুখ করে মানুষকে স্বার্থান্বেষণের দিকে ঠেলে দিয়েছে। আর এই পাঁচিল বা ব্যারিকেডে ধরে ভাগাভাগি, আলাদা হওয়ার রেশের কুপ্রভাব নিয়েই তৈরি হয়েছে মন্ডপ সজ্জা। মন্ডপে আলাদা করে এই সজ্জা-ভাবনা নিয়ে আলোচনার জায়গাও রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য।

প্রাচীরের আড়ালে শরনার্থী সমস্যাও আলাদাভাবে উঠে আসছে খিদিরপুর পল্লীর পুজোয়। ব্যারিকেড ভেঙে বিশ্বায়নের যুগে একাত্ম হওয়ার বার্তা দিয়েই তৈরি হচ্ছে খিদিরপুর পল্লীর পুজো। আপাতত শেষ পর্যায়ে চলছে পুজোর প্রস্তুতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+