২০১৪-র টেট অবৈধ-বিক্ষোভের ময়দানে ২০১৭-র টেট উত্তীর্ণরা, বিভাজন তৈরির চেষ্টা বললেন সুকান্ত

২০১৪-র টেট অবৈধ-বিক্ষোভের ময়দানে ২০১৭-র টেট উত্তীর্ণরা, বিভাজন তৈরির চেষ্টা বললেন সুকান্ত

চরম উত্তেজনা করুনাময়ীকে। হঠাৎ করে ২০১৪-র টেট উত্তীর্ণদের বিক্ষোভের বিরোধিতায় ময়দানে নেমেছেন ২০১৭-র টেট পরীক্ষার্থীরা। তাঁরা আলাদা করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ২০১৪-র টেট উত্তীর্ণদের দাবি অবৈধ বলে দাবি করেছেন তারা। এরই মাঝে করুনাময়ীতে হাজির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুই দল তৈরি করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিিন। বিক্ষোভ স্থলে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের কথা বলা উচিত।

বিক্ষোভে উত্তাল করুনাময়ী

বিক্ষোভে উত্তাল করুনাময়ী

টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে করুনাময়ী চত্ত্বর। ২০১৪-র টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ যেখানে ৪ দিনে পড়ল সেখানে হঠাৎ করেই সল্টলেকের ১০ নম্বর ট্যাঙ্ক থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। চাকরি নিয়ে কার্যত বিক্ষোভের দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে সল্টলেকে। ২০১৪ ভার্সেস ২০১৭-র টেট উত্তীর্ণদের মধ্যে চলছে দড়ি টানাটানি। চাকরি না মিললে আমরণ অনশনের হুমকি দিয়েছেন ২০১৭-র টেট উত্তীর্ণরা।

২০১৪ ভার্সেস ২০১৭ টেট উত্তীর্ণদের বিক্ষোভ

২০১৪ ভার্সেস ২০১৭ টেট উত্তীর্ণদের বিক্ষোভ

গত চার দিন ধরে পর্ষদের অফিসের পাশে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ২০১৪-র টেট উত্তীর্ণরা। তাঁদের অভিযোগ তাঁদের চাকরি না দিয়েই পর্ষদ নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মুখ্যন্ত্রী নিজে তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ৮ বছর পরেও সেই চাকরি তাঁরা পাননি। তাই আমরণ অনশনে ডাক দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারই মাঝে আবার আজ সকাল থেকে ২০১৭-র টেট উত্তীর্ণরা বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের দাবি ২০১৪-র টেট উত্তীর্ণদের দাবি অন্যায্য। তাঁদের প্যানেল থেকে অনেকে চাকরি পেয়েছেন। কিন্তু ২০১৭-র টেট উত্তীর্ণদের প্যানেল থেকে কেউ চাকরি পায়নি। তাঁরা চার বছর ধরে অপেক্ষা করে চলেছেন।

বিক্ষোভস্থলে সুকান্ত মজুমদার

বিক্ষোভস্থলে সুকান্ত মজুমদার

গত তিনদিন ধরেই বিজেপির প্রতিনিধিদের টেট উত্তীর্ণ দের বিক্ষোভস্থলে দেখা গিয়েছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল গিয়ে গলা মিলিয়েছেন বিক্ষোভকারীদের সঙ্গে। তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে এসে কথা বলুন। সেই একই দাবি শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কণ্ঠে। এদিন বিক্ষোভস্থলে হাজির হয়েছিলেন তিিন। ২০১৪-র টেট উত্তীর্ণদের সঙ্গে কথা বলেন। সুকান্ত মজুমদার দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে এসে কথা বলতে হবে চাকরিপ্রার্থীদের সঙ্গে। চাকরি সরকারকে দিতেই হবে। হয় মমতা সরকার দেবে না হলে তাঁদের সরকার দেবে।

বিভাজন তৈরির চেষ্টা

বিভাজন তৈরির চেষ্টা

এদিকে ২০১৪ ভার্সেস ২০১৭-র টেট উত্তীর্ণদের বিক্ষোভে সরগরম করুনাময়ী চত্ত্বর। ২০১৪-র টেট উত্তীর্ণ বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন পর্ষদ বিভাজন তৈরির জন্য ২০১৭-র টেট পরীক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ করাচ্ছে। তাঁদের দাবি অন্যায্য। আগে ২০১৪-র টেট উত্তীর্ণদের চাকরি দিেত হবে। তাঁরা ৮ বছর ধরে অপেক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+