Weather Update: ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিতে ভাসল হলদিয়া, দুর্যোগ বাংলাজুড়ে! কোথায় কত বৃষ্টিপাত একনজরে

তৈরি হওয়া ঘুর্নাবর্ত একেবারে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর জেরে আজ বুধবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। শহর এবং শহরতলীতেও কার্যত একই ছবি। নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে।

তৈরি হওয়া ঘুর্নাবর্ত একেবারে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর জেরে আজ বুধবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। শহর এবং শহরতলীতেও কার্যত একই ছবি। নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে।

ইতিমধ্যে শহরে বহু অংশে জল জমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বুধবার সারাদিন দুর্যোগ চলছে। কলকাতা সহ বিস্তীর্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টির বেগও আরও বাড়তে শুরু করে

বৃষ্টির বেগও আরও বাড়তে শুরু করে

তবে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগও আরও বাড়তে শুরু করে। বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। তবে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবারে গিত ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। তবে সবথেকে বৃষ্টি হয়েছে হলদিয়া এবং মোহনপুরে। তবে আগেই আলিপুর হাওয়া অফিসের তরফে এই বিষয়ে সতর্ক করা হয়। মেদিনীপুর সহ বিস্তীর্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো ওই স্মস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হয়েছে।

কোথাও কত বৃষ্টি?

কোথাও কত বৃষ্টি?

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। যা গোটা রাতধরে চলেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গড় বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও ১০০ ছাড়িয়ে গিয়েছে। দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় হলদিয়াতে রেকর্ড বৃষ্টি হয়েছে। সেখানে সকাল সাড়ে ৮টা পর্যন্ত 216.4 মিমি বৃষ্টি হয়েছে। মোহনপুরে বৃষ্টি হয়েছে 192.2 মিমি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত 171.0 মিমি বৃষ্টি হয়েছে খড়গপুরে। মেদিনীপুরে বৃষ্টি হয়েছে 170.8 মিমি। কলাইকুন্ডাতে বৃষ্টি হয়েছে 167.4 মিমি। আর এরপরেই ভালো বৃষ্টি হয়েছে সাগর দ্বীপে। জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে 152.4 মিমি। ডায়মন্ডহারবারে বৃষ্টি হয়েছে 150.0 মিমি। কন্টাইতে বৃষ্টি হয়েছে 103.2 মিমি। কাকদ্বীপে 65.8 মিমি। ঝাড়গ্রামে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 72.4 মিমি। আলিপুরে বৃষ্টি হয়েছে 87.0 মিমি। দমদমে বৃষ্টি হয়েছে 47.0 মিমি। সল্টলেকে বৃষ্টি হয়েছে 51.6 মিমি। এবং কাকদীপে ব্রিষ্ট হয়েছে 65.8 মিমি।

কলকাতার বহু জায়গাতে জমল জল

কলকাতার বহু জায়গাতে জমল জল

রাতভর কলকাতা সহ শহরতলিতে কখনও হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। যার জেরে বহু জায়গাতে জল জমে গিয়েছে। বিশেষ করে কলকাতার মুক্তরাম স্ট্রিট, ঠনঠনিয়া সহ বেশ কয়েকটি জায়গাতে জল জমেছে। জল জমেছে খিদিরপুর সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বহু জায়গাতে। আগামীকাল বৃহস্পতিবার ভোট রয়েছে সেখানে। যদিও পুরসভার আশ্বাস দ্রুত জল বেরিয়ে যাবে। সমস্ত পাম্পিং স্টেশনগুলি কাজ করছে। গঙ্গাতেও ভাটা শুরু হওয়ার কারনে জল দ্রুত বের করে দেওয়া হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+