হাওড়া , শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে আরও ২০টি ট্রেন চলাচলের ছাড়পত্র রেলের
হাওড়া , শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে আরও ২০টি ট্রেন চলাচলের ছাড়পত্র রেলের
করোনা অতিমারি পরিস্থিতিতে জারি থাকা নিউ নর্মালে এবার হাওড়া , শিয়ালদা, কলকাতা স্টেশন থেকে আরও ২০টি ট্রেন চলাচলের ছাড়পত্র দিল রেল কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকেই চলবে ৫টি এক্সপ্রেস ট্রেন। যার ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছে পূর্ব রেলের সদর দফতর।

রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ছাড়পত্র পাওয়া নতুন এক্সপ্রেস ট্রেন গুলিগুলি হল- হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস। শিয়ালদা থেকে গৌড় এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, জালিয়ানওয়ালা বি এক্সপ্রেস আবার পথ চলা শুরু করবে।
আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে অগ্নিবীণার পথ চলা। টিকিট বুকিং শুরু ৬ ডিসেম্বর। শান্তিনিকেতন এক্সপ্রেস ও মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা শুরু ১০ ডিসেম্বর থেকে। টিকিট বুকিং শুরু হবে ৬ ডিসেম্বর। জালিয়ানওয়ালা বি এক্সপ্রেস চলবে ১১ ডিসেম্বর থেকে বুকিং শুরু ৬ ডিসেম্বর। বালিয়া এক্সপ্রেস আগামী ১২ ডিসেম্বর চলা শুরু করবে। টিকিট পাওয়া যাবে ৭ ডিসেম্বর থেকে নির্ধারিত দিন ঠিক না হলেও রেল বোর্ডের ছাড়পত্র পাওয়ায় চলবে কলকাতা স্টেশন থেকে চলবে আগ্রা ক্যান্ট স্পেশ্যাল, জয়নগর স্পেশ্যাল, শীলঘাট স্পেশ্যাল ও জিসিটি স্পেশ্যালের মতো ট্রেনগুলি। শিয়ালদা থেকে চলবে অমৃতসর স্পেশ্যাল ট্রেনটিও। এছাড়া আরও ১০টি ট্রেনের অনুমতি দিয়েছে রেল বোর্ড। রেল ও রাজ্যের ছাড় পেয়ে দক্ষিণ পূর্ব রেলের ৭ জোড়া নন সুবার্বন ট্রেন চলবে আগামী সপ্তাহ থেকে। এমনটাই জানিয়েছেন ওই রেলের সিপিটিএম অরুণ কুমার।
প্রসঙ্গত ডিসেম্বর থেকে 'জিরো বেসড' টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলছে। পরিবর্তিত সময় সূচিতে সময় এগিয়ে আনা হয়েছে অনেক ট্রেনের ক্ষেত্রে। ফলে পুরোনো সময়ের স্টেশনে এসে ট্রেন মিস করেছেন বহু যাত্রী। এবার এই সমস্যা সমাধানে পূর্ব রেল জানিয়েছে, NTES App অথবা পূর্ব রেলের ওয়েবসাইট https://er.indian railways. govt. in -এ গিয়ে দেখতে হবে নয়া সময়সূচি।












Click it and Unblock the Notifications