লক্ষ্মীবারে মুখোমুখি মোদী-মমতা, কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পেশ করলেন কোন বক্তব্য

ভোট পরবর্তী পরিস্থিতিতে লক্ষ্মীবার এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখী মমতা বন্দ্যেপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে জেলাস্তরীয় আমলাদের সঙ্গে এদিন প্রধানমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিবও ছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে এদিনের বৈঠকে মোদীর মুখোমুখী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সকলের নজর কাড়ে। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলাশাসক সহ উচ্চপদস্থ কর্তারা ছিলেন। বৈঠকে মোদী সাফ বলেন, ' গোটা দেশকে একজোট হয়ে এবার লড়াই করতে হবে (করোনার বিরুদ্ধে)। ' আর এই কাজে স্থানীয় অভিজ্ঞতা প্রয়োজনীয়।

সমাধান 'ইউনিক' হতে হবে

সমাধান 'ইউনিক' হতে হবে

এদিন মোদী সাফ বলেন,একটিও ভ্যাকসিন যেন নষ্ট না হয়। ভ্যাকসিন নষ্ট হওয়া মানে একজনের প্রাণ বাঁচতাে না পারার সামিল। এই কারণেই চিনি ভ্যাকসিনের একটি টাইমলাইন তৈরির কথা বলেন।টিকাকরণের অনিশ্চয়তা দূর করতে টিকা সরবরাহের টাইমলাইন তৈরি হয়েছে।এবার থেকে টিকাকরণের ক্যালেন্ডার নিয়ে প্রচার করা হবে। করোনা সংক্রান্ত সমাস্যা যেমন 'ইউনিক' , তেমনই এর সমাধানও 'ইউনিক' হতে হবে। এছাড়াও গ্রামীণ ও শহরের ভেদে করোনা সংক্রান্ত কাজ করার নির্দেশ দেন মোদী। তিনি বলেন, শহরে কোনও জিনিস লাগু করতে যে সমস্যা হয়, গ্রামে তা হয় না।

দ্বিতীয় ওয়েভ ও মোদীর বার্তা

দ্বিতীয় ওয়েভ ও মোদীর বার্তা

মোদী বলেন, নিজের জেলায় যুব সমাজ ও বালকদের মধ্যে করোনা সংক্রমণের পরিসংখ্যান দেখতে হবে। এর হাত ধরে আগামীর রণনীতি তৈরি করতে সুবিধা হবে। তিনি বলেন, ফিল্ডে কাজ করার ফলে জেলাস্তরীয় আধিকারিকদের ক্ষেত্রে এই কাজ খুব একটা বড় চ্যালেঞ্জ হবে না। তিনি সাফ জানান ওষুধ ও অক্সিজেনের কালোবাজারি রুখতে হবে।

অভিজ্ঞতা

অভিজ্ঞতা

মোদী বলেন, আগেরবার যে সাফল্যের সঙ্গে জেলাস্তরীয় আধিকারীকরা কাজ করেছেন, তার অভিজ্ঞতা থেকেই এবার শিক্ষা নিয়ে কাজ করে যেতে হবে। প্রত্যেকেই ইনোভেটিভ কাজ করেছেন। মোদী বলেন, অফিসারদের ইনোভেটিভ কাজের খতিয়ান যদি প্রধানমন্ত্রীর দফতরে আসে, তাহলে তা তিনি ছড়িয়ে দিতে পারবেন।

 মোদী-মমতা মুখোমুখী ও রাজনৈতিক অঙ্ক

মোদী-মমতা মুখোমুখী ও রাজনৈতিক অঙ্ক

বিধানসভা নির্বাচনের পর এই প্রথম নরেন্দ্র মোদী মুখমুখী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা সংক্রান্ত আলোচনা প্রসঙ্গ থাকলেও, নারদা মামলা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত থাকার মধ্যে এই আলোচনা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+