ব্রিজের রেলিং ভেঙে ভয়াবহ বাস দুর্ঘটনা হুগলিতে , মৃত ৬ জন, আহত অনেকে

ফের একবার মুর্শিদাবাদের বাস দুর্ঘটনার স্মৃতি উস্কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হুগলিতে। হুগলির চাঁপাডাঙায় একটি বাস খালে পড়ে গিয়ে দুর্ঘটনা গ্রস্ত হয়। এর জেরে আহত হয়েছেন ২২ জন।

ফের একবার মুর্শিদাবাদের বাস দুর্ঘটনার স্মৃতি উস্কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হুগলিতে। হুগলির হরিপালের খাজেরিয়ায় একটি বাস খালে পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন বাসযাত্রীর। আহত হয়েছেন ২২ জন। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বাস চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে চাকা ফেটে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

 ব্রিজের রেলিং ভেঙে ভয়াবহ বাস দুর্ঘটনা হুগলিতে , মৃত ৬ জন, আহত অনেকে

আহতদের স্থানীয় হরিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, বাসটি উল্টো হয়ে খালে পডে় যাওয়ায় আহতদের গুরুতর আঘাতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। উৎসবের দিনে এমন দুর্ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে , ব্রিজ থেকে প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যায় বাসটি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। যার ফলে এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পৌঁছেছেন প্রশাসনের কর্তারাও। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তবে বাসের মধ্যে আর কেউ আটকে রয়েছেন কি না , সেদিকটি প্রথমে খতিয়ে দেখছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+