অ্যপেলোর ২ চিকিৎসকের লাইসেন্স সাময়িক বাতিল, অভিযোগ গাফিলতির
অ্যাপেলো কাণ্ডে এবার ২ চিকিৎসকের গাফিলতির অভিযোগ প্রমাণিত হল। হাওড়ার বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যুতে এই অভিযোগ দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে।
অ্যাপেলো কাণ্ডে এবার ২ চিকিৎসকের গাফিলতির অভিযোগ প্রমাণিত হল। হাওড়ার বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যুতে এই অভিযোগ দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে। চিকিৎসক শ্যামল সরকার, ও ঊষা গোয়েঙ্কার লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। উষা গোয়েঙ্কার ১ বছরের জন্য লাইসেন্স বাতিল করা হয়েছে ও শ্যামল সরকারের লাইসেন্স বাতিল হয়েছে ৬ মাসের জন্য।

এর আগে ,গতবছর এক বাইক দুর্ঘটনায় আহত সঞ্জয় রায়কে ভর্তি করা হয় অ্যাপেলো হাসপাতালে। সেখানে ভর্তির পর চিকিৎসহ উষা গোয়েঙ্কা ও শ্যামল সরকারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয় সঞ্জয় বাবুর পরিবারের তরফে। পাশাপাশি , সঞ্ডয় বাবুর পরিবারকে বিশাল অঙ্কের বিল-ও ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের তরফের অভিযোগ ছিল, যেখানে চিকিৎসাই ঠিক করে করা হয়নি , সেখানো এতবড় অঙ্কের বিল কীভাবে আসে? শুধু তাই নয়, সঞ্জয় বাবুকে বিল না মিটিয়ে হাসপাতাল থেকে স্থানান্তরিত করার সময়ও বাধ সাধে অ্যাপোলো। ফলে বিমা ও গয়না বিক্রি করে হাসপাতালের টাকা মিটিয়ে , সঞ্জয় বাবুকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে।
এদিকে, ততক্ষণে সঞ্জয় বাবুর অবস্থার অবনতি হতে থাকে। এরপর তিনি মারা যান। ঘটনা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সঞ্জয় বাবুর পরিবার। অ্যাপেলোর বিরুদ্ধে দায়ের করা হয় পুলিশি অভিযোগ। শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। দাবি করা হয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ গঠিন হয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেই কাউন্সিল গোটা ঘটনার বিচার করে গত ৯ মাস ধরে। তারপরই দুই দোষী চিকিৎসকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় মেডিক্যাল কাউন্সিল।












Click it and Unblock the Notifications