বেলাইন টয় ট্রেন, দু’টি কামরা লাইনচ্যুত হয়ে জখম ১০ পর্যটক
বেলাইন হয়ে গেল টয় ট্রেন। কার্শিয়াঙের কাছে মঙ্গলবার বিকেলে টয়ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় জখম হয়েছেন ১০ জন পর্যটক। পর্যটকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিলিগুড়ি, ১০ জানুয়ারি : বেলাইন হয়ে গেল টয় ট্রেন। কার্শিয়াঙের কাছে মঙ্গলবার বিকেলে টয়ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় জখম হয়েছেন ১০ জন পর্যটক। পর্যটকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন শিলিগুড়ি গামী টয়ট্রেনটি উল্টে যায়। এই ঘটনার অদ্যাবধি পরেই ঘটনাস্থলে পৌছয় ডিএইচআর ডিরেক্টর ও অন্যান্য কর্তারা। রেলের বিশেষজ্ঞরাও পৌঁছন ঘটনাস্থলে।
টয়ট্রেনের দু'টি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাগলঝোড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। কেন হঠাৎ উল্টে গেল টয়ট্রেনটি, তা জানতে তদন্ত শুরু হয়েছে। উল্টে যাওয়া ট্রেনের কামরা দু'টি উদ্ধার করা হয়েছে।

পাহাড়ি লাইন। তার উপর ওই পাগলঝোড়া স্টেশন লাগোয়া এলাকা ধস প্রবণ। ফলে ধসের কারণে লাইনে সমস্যা দেখা দিতে পারে। সেদিকটাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রশ্ন উঠে পড়েছে যাত্রী নিরাপত্তা নিয়েও।
এই দুর্ঘটনার পর আপাতত টয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইন পরীক্ষার পর ফের চলাচল শুরু হবে টয়ট্রেনের। এই পর্যটনের মরশুমে টয়ট্রেনে বিপত্তি ঘটায় সমস্যায় পর্যটকরা। রেলের বিশেষজ্ঞরা যুদ্ধকালীন তৎপরতায় লাইন পরীক্ষার কাজ করছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications