২ তৃণমূল নেতা গুলিবিদ্ধ কোচবিহারে
গতকাল রাতে বাজার করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন দুই তৃণমূল কর্মী। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায়।
গতকাল রাতে বাজার করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন দুই তৃণমূল কর্মী। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায়।

আহত ২ তৃণমূল কর্মীর নাম লতিফ খন্দকার ও সমীর রায় সরকার। দুজনের অবস্থা গুরুতর। লতিফ খন্দকারকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সমীর রায় সরকারকে প্রথমে দেওয়ানহাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়াতে তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহারে।
সেই চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসকরা অন্য জায়গাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার অভিযোগের তির বিজেপির দিকে। এদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ বিজেপির তরফ থেকে অস্বীকার করা হয়েছে।

Click it and Unblock the Notifications