ফের উত্তেজনা সামসেরগঞ্জে, গুলিবিদ্ধ আরও দুই! NIA চেয়ে রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, বিজেপির উস্কানি, বলছেন ববি

Waqf (Amendment) Act Protests: সকাল থেকে ফের একবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ পুর এলাকায়। পুলিশ এবঙ্ঘ বিএসএফের কড়া নিরাপত্তার মধ্যেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে। এমনকী গুলি চলে বলেও অভিযোগ। আর তাতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। যা খবর, দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৪ ঘণ্টায় অশান্তির আবহে (Waqf (Amendment) Act Protests) এক কিশোর সহ মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তবে কে কারা এই গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পরেই আরও সতর্ক পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ সমস্ত দোকানপাট। কার্যত গোটা এলাকাজুড়ে কার্ফুর চেহারা নিয়েছে এলাকা।

Waqf Amendment Act Protests

ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় একদিকে পুলিশ প্রশাসনকে আক্রমণ শানাচ্ছে বিজেপি সহ বিরোধিরা। অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক ইন্ধন দেওয়ার অভিযোগ শাসকদলের। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, যে সমস্ত জায়গায় এই হিংসা হচ্ছে সেখানে হিন্দুরাই সংখ্যালঘু। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির।

ঘটনা প্রসঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কাউকে ছাড়া হবে না। অন্যদিকে এনআইএ তদন্তের দাবি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ওয়াকফ আইন বাতিলের দাবিতে প্রতিবাদের নামে তাণ্ডব চালায় একদল বিক্ষোভকারী। মুর্শিদাবাদের আজিমগঞ্জ শাখার একাধিক রেল স্টেশন, অফিসে ব্যাপক ভাংচুর চলে। সিগন্যালিং সিস্টেম সহ সমস্ত কিছু গুঁড়িয়ে দেওয়া হয়। লাইন থেকে পাথর তুলে চলে তাণ্ডব।

এই ঘটনার কার্যত উল্লেখ করেই রেলমন্ত্রীকে চিঠি দেন এদিন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই চিঠি প্রতিলিপি সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছেন। যেখানে রেলমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও ট্যাগ করা হয়েছে। যদিও এই ঘটনার পরেই একাধিক স্টেশনে বিএসএফকে মোতায়েন করা হয়েছে। রেল পুলিশ সহ একাধিক ফোর্সকেও তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Waqf (Amendment) Act Protests: বগিরাগত তত্ত্ব

তবে এই ঘটনার পরেই 'বগিরাগত তত্ত্বে'র কথা উঠে আসছে। এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, আন্দোলনে কোনও ভাবে হিংসা হওয়া উচিৎ নয়। প্রশাসনের উচিৎ কড়া হাতে ব্যবস্থা নেওয়া। তবে ওয়াকফ আইন বাতিলের দাবিতে যারা মিছিল করছেন তাঁরা সবাই শান্তিপূর্ণ ভাবে করছেন বলে দাবি আইএসএফ বিধায়কেরর। তবে এই মিছিলের মধ্যে গুন্ডা- সমাজবিরীধীরা ঢুকে পড়ছে। আর তারাই এই কাজ করছে বলেও অভিযোগ।

Waqf (Amendment) Act Protests: সম্প্রীতির বাংলা এটা

ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, এটা সম্প্রীতির বাংলা। এখানে পুলিশ এভাবে গুলি চালায় না। বুলডোজার রাজ হয় না। বিজেপির উস্কানি বলেই দাবি তৃণমূল নেতার। তাঁর কথায়, এখানে অশান্তি করে কি লাভ। এখানে তো আমরা সবাই মিলে থাকি। সম্প্রীতি বজায় রাখার কথা বললেন ফিরহাদ হাকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+