দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত কোলাঘাট, ঘাতক ট্রাকে আগুন
৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। প্রতিবাদে ঘাতক ট্রাকটি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। প্রতিবাদে ঘাতক ট্রাকটি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কোলাঘাটের দেউলিয়া বাজারে, ৬ নম্বর জাতীয় সড়কে প্রথমে ঝাড়গ্রামগামী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ছোট গাড়ি। সেই গাড়ির পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। সংঘর্ষের ব্যাপকতায় গাড়িটি বাসের নিচে চলে যায়। পরে এলাকার লোক জন কোন রকমে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের বের করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
জনবহুল এলাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]












Click it and Unblock the Notifications