মুর্শিদাবাদে গ্রেফতার ২ জামাত জঙ্গি, যোগ রয়েছে রোহিঙ্গা ইস্যুর
মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ২ জামাত -উল-মুজাহিদ্দিন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক
মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ২ জামাত -উল-মুজাহিদ্দিন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক। বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতের এই ২ সদস্য নাশকতার ছক করছিল বলে অভিযোগ। বাকি সমস্ত তথ্য পুলিশি জেরায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগে বুদ্ধগয়ার বিস্ফোরণের সঙ্গে এই ২ জঙ্গি যুক্ত বলে জানা গিয়েছে। দলাই লামার বুদ্ধগয়া যাওয়ার আগের দিন তারা এই বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণের মূলচক্রী মহম্মদ পয়গম্বর শেখ ও জমিরুল শেখকে গ্রেফতার করে লালবাজার। সূত্রের খবর, মায়ানমারের রোহিঙ্গাদের উপর অত্যাচারের বদলা নিতেই তারা নয়া বিস্ফোরণের ছক কষছিল।
ধৃতেদের মধ্য়ে পয়গম্বরের বাড়ি মুর্শিদাবাদের সমশেরগঞ্জের কাঁকুরিয়ায় অন্যদিকে, জামিরুলের বাড়ি ওই থানা এলাকারই রতনপুরে। উল্লেখ্য , এর আগে ধুলিয়ান থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। সেই বিস্ফোরকের তদন্ত তল্লাশি করতে গিয়েই এই দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই জালনোট পাচারের অভিযোগে আরও ২ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications