বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় শালবনিতে মৃত ২
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় শালবনিতে মৃত ২
বিয়ে বাড়ির একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। ঘটনাতে আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার জয়পুরের কাছে।

পুলিশ জানায় যে একটি গাড়িতে ছ জন ফিরছিল। সেই সময়ে এই গাড়িটি কালভার্টের কাছে একটি গাছে ধাক্কা মারে। তার পর গাড়িতে থাকা ছ জন ছিটকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে আরও একজনের। বাকিদের চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে থাকা ছয় জন মদ্যপ অবস্থায় ছিল। তার জন্য গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি তারা। এই গাড়ি থেকে মদের বোতল পাওয়া গেছে বলেও পুলিশ জানায়।
জানা গিয়েছে যে মৃতেরা গুড়গুড়িপাল থানার বেলিয়া গ্রামের বাসিন্দা। তারা লালুয়া গ্রামে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিল। রাতে এই ঘটনা ঘটে। পিরাকাটা এলাকার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications