বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে কুয়াশার কারণে পথ দুর্ঘটনা, মৃত ২
ঘন কুয়াশার কারণে সামনের রাস্তায় কিছু দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি। তার ফলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। শনিবার এই দুর্ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির দুর্লভপুরের কাছে ঘটকগ্রামে।

পুলিশ জানায় যে এই ঘটনাতে মৃত্যু হয়েছে সঞ্জীব দত্ত ও মুকেশ খান্ডেলওয়াল। তাদের বাড়ি বাঁকুড়া শহরে। দুর্ঘটনায় আহত হয়েছেন এক জন। তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দিন বাঁকুড়া থেকে গাড়ি করে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রানিগঞ্জ যাচ্ছিলেন তারা। এইদিন এই এলাকায় শুক্রবারের মতো ঘন কুয়াশা ছিল। ফলে সামনের রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। রাস্তাতে একটি মোড়ে গাড়িটি ঘোরার পর নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে গাছে ধাক্কা মার।












Click it and Unblock the Notifications