ভোট পরবর্তী হিংসাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার দুই, তদন্তে জেলে গিয়েও অভিযুক্তদের জেরার ভাবনা তদন্তকারীরা
ভোট পরবর্তী হিংসা মামলাতে ক্রমশ বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই মামলার তদন্তে নেমে দুজনকে আটক করল সিবিআই। এই প্রথম এই মামলাতে দুজনকে আটক করা হল। জানা গিয়েছে, আজ শনিবার রাজ্যের কমপক্ষে ১৫ টি জায়গায় অভিযান চ
ভোট পরবর্তী হিংসা মামলাতে ক্রমশ বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই মামলার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করল সিবিআই। এই প্রথম এই মামলাতে দুজনকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, আজ শনিবার রাজ্যের কমপক্ষে ১৫ টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের একটি দল এদিন সকালে সোজা চলে আসে বারাকপুরে।

অন্য একটি দল নদিয়ার চোপড়াতে চায়। উল্লেখ্য গত ১৪ মে নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলাতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়। আজ সেখানে গিয়ে সরজমিনে ঘটনাস্থল ঘুরে দেখেন তদন্তকারী আধিকারিকরা। কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে।
আর এরপর দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। মূলত কীভাবে ঘটনা তা জানার জন্যে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
হৃদয়পুর গ্রাম থেকে তৃণমূল কর্মী বলে পরিচিত বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু'জনকে আটক করে থানায় নিয়ে আসেন গোয়েন্দারা। দীর্ঘ জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়। সূত্রের খবর, খুনের অভিযোগে এফআইআরে নাম রয়েছে ধৃতদের।
অন্যদিকে বিজেপির বুথ সভাপতির মা শোভারানি মণ্ডলের বাড়িতেও যান তদন্তকারী আধিকারিকরা।
এদিন সকালে বারাকপুর অঞ্চলে তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, ভোটের পর খুন হতে হয় শোভারানী মন্ডলকে। বিজেপির দুই নেতা অর্থাৎ দুই ছেলেকে মারধর থেকে মা শোভারানী বাঁচাতে গেলে তাঁকে বাঁশ দিয়ে মারা হয় বলে অভিযোগ। আর তাতেই মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
আজ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা ফের একবার জানার চেষ্টা করেন। বয়ান রেকর্ড করা হয়। এদিন যতক্ষণ সিবিআই শোভারানির বাড়িতে চিলেন কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কর্ডন করে দেওয়া হয় গোটা এলাকা। প্রায় ঘন্টাখানেকেরও বেশী সময় ধরে তাঁর বাড়িতে চিলেন আধিকারিকরা।
অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ষাটটি মামলার নথি এসেছে সিবিআইয়ের কাছে। মোট সতেরোটি জেলা থেকে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে এই নথিগুলি পাঠানো হয়েছে। ভোটের পর কতগুলি ঘটনা ঘটেছে সমস্ত ওই নথিতে রয়েছে।
জানা গিয়েছে, অভিযোগের খতিয়েদ দেখার পর এখনও পর্যন্ত সিবিআই ১১টি এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে। দায়ের করা এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত চলছে। উল্লেখ্য, আজ শনিবার মমতা জানিয়েছেন সিবিআই তদন্ত নিয়ে কোনও চিন্তা নেই। বেশীরভাগ ঘটনার চার্জশিট হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, এই মামলাগুলিতে অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তদন্তের স্বার্থে অভিযুক্তদের জেলে গিয়ে সিবিআই তদন্ত করবে। উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছেন তদন্তকারী আধিকারিকরা।
মূলত জানা গিয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল ও কলকাতা-এই চারটি ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স নয়, সিবিআই টিম চারটি জায়গাতে তাঁদের অফিস খুলছে। একটি ক্যাম্প হচ্ছে দুর্গাপুরে। সেখান থেকেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, সহ বেশ কয়েকটি পশ্চিমের জেলার মামলার তদন্ত করবে।
আর একটি ক্যাম্প হবে কোচবিহারে। সেখান থেকেই গোটা উত্তরবঙ্গ অপারেট হবে। বাকি দুটি ক্যাম্প হবে কলকাতা সংলগ্ন এলাকায়। আর সেই সমস্ত ক্যাম্প থেকে তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications