দোলে রাজ্য সরকারি কর্মীরা ক'দিনের ছুটি উপভোগ করতে চলেছেন!
রাত পোহালেই বসন্ত উৎসব। রঙের উদযাপনে মেতে উছবে গোটা দেশ। শান্তিনিকেতনের দোলযাত্রা থেকে শুরু করে মায়াপুর ভাসবে রঙ খেলার আনন্দে। বসন্তের রঙে রাঙিয়ে যাবে বহু মন!
রাত পোহালেই বসন্ত উৎসব। রঙের উদযাপনে মেতে উছবে গোটা দেশ। শান্তিনিকেতনের দোলযাত্রা থেকে শুরু করে মায়াপুর ভাসবে রঙ খেলার আনন্দে। বসন্তের রঙে রাঙিয়ে যাবে বহু মন! আর এমন উৎসব উদযাপনের জন্য রাজ্য সরকারী কর্মীরা আগামীকাল থেকে টানা ২ দিন মিলিয়ে মোট ৪ দিনের ছুটি পাচ্ছেন।

নবান্ন কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল দোলযাত্রা উপলক্ষ্য়ে ছুটি থাকছে। তার পরের দিন হোলি উপলক্ষ্যে থাকছে ছুটি। এরপর বাকি দুইদিন শনিবার ও রবিবার। সেই দুটো দিন ধরে নিলে দোল উপলক্ষ্য়ে টানা ৪ দিন ছুটি পেতে চলেছেন রাজ্যসরকারী কর্মীরা।
উল্লেখ্য, দোলযাত্রা ও হোলির জন্য বৃহস্পতি ও শুক্রবার মেট্রো দেরিতে চলবে। এই দুদিন দুপুর ২টো ৩০মিনিট থেকে চলবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিষেবা দেরিতে শুরু হলেও অবশ্য শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে। স্বাভাবিকভাবেই দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও উৎসবের দিনে বেশি থাকবে। আপ-ডাউন মিলিয়ে মোট ৬২টি ট্রেন চালানো হবে। বর্তমানে আপ-ডাউন মিলিয়ে সাধারণ কাজের দিনে ৩০০টি ট্রেন চালানো হয়।












Click it and Unblock the Notifications